ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বোয়ালমারীতে প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা আত্মসাতের অভিযোগ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:৩৫

ফরিদপুরের  বোয়ালমারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের যাতায়াত ভাতার টাকা কৌশলে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েক শিক্ষক নেতার বিরুদ্ধে। উপজেলার ৯৭ প্রধান শিক্ষকের জন্য বরাদ্দ ২ লক্ষ ৫৬ হাজার টাকা এখন ঐ শিক্ষক নেতাদের পকেটে। ফলে ২০২৪-২৫ অর্থ বছরের ভাতার টাকা এখনো হাতে পাননি প্রধান শিক্ষকরা। মোটা অংকের এই টাকা ভ্রমণের নাম করে আত্মসাতের পায়তারা চলছে বলে জানাগেছে। তথ্যানুসন্ধানে জানাযায়, বোয়ালমারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০২ টি। এর মধ্যে ৫ টি পৌরসভার আওতাধীন। সরকারী নিয়মানুযায়ী পৌর এলাকার প্রধান শিক্ষকরা যাতায়াত ভাতা পাননা। বাকি ৯৭ প্রধান শিক্ষকের জন্য যাতায়াত খরচের টাকা বরাদ্দ হয়।প্রতি বছর আড়াই থেকে তিন লাখ টাকা পর্যন্ত বরাদ্দ হয় এখাতে।বরাবরের ন্যায় এবারও যাতয়াত ভাতা বাবদ এ উপজেলায় বরাদ্দ আসে ২ লক্ষ ৫৬ হাজার টাকা।তবে টাকা গুলো শিক্ষকদের মাঝে বন্টন হবার আগেই তা কয়েকজন শিক্ষক নেতা বিশেষ কৌশলে নিজেদের একাউন্টে তুলে নেন। বর্তমানে এই টাকা গুলো তিন শিক্ষকের কাছে গচ্ছিত রয়েছে বলে জানাগেছে। এরা হলেন-ছোলনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন,বনচাকি স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান ও প্রাথমিক শিক্ষক সমিতির  সাবেক সভাপতি মোঃ জাহিদুর রহমান। জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে শফিকুর রহমান বলেন,আমাদের কাছে ২ লক্ষ সামথিং টাকা জমা আছে। শিক্ষকদের সর্বসম্মত স্বীদ্ধান্তে টাকাগুলো আমাদের কাছে রেখেছি হাওর ভ্রমণে যাওয়ার জন্য। অচিরেই আমাদের এ কর্মসূচি বাস্তবায়ন হবে। একই কথা বলেছেন শিক্ষক নেতা জাহিদুর রহমানও। মোশাররফ হোসেনের মুঠোফোনে অনেক বার কল করা হলেও তা রিসিভ করেননি। এদিকে নাম প্রকাশ না করার শর্তে মাঠ পর্যায়ের একাধিক প্রধান শিক্ষক ভিন্নমত পোষণ করে বলেন,আমরা অনেক দূর থেকে উপজেলা সদরে গিয়ে স্কুলের কাজ-কর্ম করি। কিন্তু কোন বারই ভাতার টাকা আমরা ঠিক মত পাইনা। এবারও একই পরিণতি হয়েছে। ৩০ জুনের মধ্যে ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তার ছোঁয়া মেলেনি। শুনছি ভ্রমণে যাওয়ার জন্য এবারের টাকা নেতারা রেখে দিয়েছেন। এব্যাপারে আমাদের  কোন মতামত নেওয়া হয়নি। তারা সফরে যাবেননা বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। শিক্ষক সমিতির সাবেক এক নেতা বলেন,প্রতি বছরই ভাতার টাকা বরাদ্দ হয়। কিন্তু প্রকৃত হকদাররা কখনোই এই টাকা পাননা। শিক্ষা অফিসকে ম্যানেজ করে কিছু শিক্ষক নেতা টাকাগুলো ভাগবাটোয়ারা করে খান। এবারও ভ্রমণের নামে টাকাগুলো আত্মসাতের পায়তারা চলছে বলে অভিযোগ করেন ঐ শিক্ষক নেতা। একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন,আমার একাউন্টে ৭/৮ জন শিক্ষকের ভাতার টাকা ঢুকেছিল। পরে পিকনিকের কথা বলে একজন জ্যেষ্ঠ শিক্ষক  আমার কাছ থেকে টাকা গুলো নিয়ে নিয়েছেন। ঐ শিক্ষিকার ভ্রমণে যাওয়ার মত না থাকলেও তার ভাতার টাকাটা তাকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন। জানতে  চাইলে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া বলেন,এবার ৩৮ জন শিক্ষকের নামে টাকা বরাদ্দ হয়েছে। তাদের তালিকা হিসাব রক্ষণ শাখায় হস্তান্তরের পর কি হয়েছে তা বলতে পারবোনা। তিনি বলেন,টিএ,ডিএ এর টাকা তুলতে একটি জটিল প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এ কারণে  অনেক শিক্ষকই আবেদন করেন না। ফলে তারা বঞ্চিত হন। যারা আবেদন  করেন কেবল তাদের মধ্যেই বরাদ্দের  সব টাকা বন্টন করা হয়ে থাকে বলে জানান শিক্ষা কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: মাদক শুধু পরিবার নয়, গোটা সমাজকে ধ্বংস করে—গৃহায়ণ মন্ত্রী জাকারিয়া তাহের

ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের ফলাফলে পাসের হার ৫৮.২৭ শতাংশ, জিপিএ-৫ পেল ১০৭ জন

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার