ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:৭

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা সফর শেষে গত মাসে ইংল্যান্ডে গিয়েছিল টাইগার যুবারা। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

১-১ সমতা নিয়ে দেশে ফিরেছে যুবা ক্রিকেটাররা। বর্তমানে বিশ্রামে রয়েছে যুবা দলের ক্রিকেটাররা। সপ্তাহখানেক বিশ্রাম শেষে আবারও অনুশীলনে নামার কথা রয়েছে তামিমদের। আসছে অক্টোবরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২৫ অক্টোবর থেকে, আর শেষ হবে ১০ নভেম্বর। যদিও ভেন্যু হিসেবে কোন মাঠ থাকছে, সেটি এখনো চূড়ান্ত নয়। ৫ ওয়ানডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানা গিয়েছে। মূলত বিশ্বকাপ সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি।

চলতি বছরে আবার যুব এশিয়া কাপও রয়েছে। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নভেম্বরের শেষ দিকে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড