পাকিস্তানের অবস্থান বদলের পর ভারতের নতুন সিদ্ধান্ত
ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের জেরে আরব আমিরাতে ম্যাচ খেলবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান। সেই অবস্থান থেকে সরে এসেছে দলটি। এদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ভারতের মেজাজ ফুরফুরে। এরই মধ্যে সুপার ফোর নিশ্চিত হয়েছে দলটির। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ওমান। তার আগে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বুধবার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফ থেকে সাংবাদিকদের বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, বুধবার অনুশীলন হবে না। এদিন কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে কথাও বলবেন না। ক্রিকেটারদের পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। অবশ্য বৃহস্পতিবার অনুশীলন করবে ভারত। সেদিন প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনও রয়েছে।
সুপার ফোরের আগে ভারতীয় ক্রিকেটারেরা যেন তরতাজা থাকেন সেজন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ঐচ্ছিক অনুশীলনে বুধবার প্রায় তিন ঘণ্টা অনুশীলন করেছে ভারত। ব্যাটার থেকে বোলার, প্রত্যেকেই দুবাইয়ের গরমে নিজেদের নিংড়ে দিয়েছেন। অনুশীলনে অভিষেক শর্মা, শুভমান গিলদের বড় শট খেলতে দেখা গেছে।
ঐচ্ছিক অনুশীলনে ব্যাট করতে দেখা গেছে আর্শদীপ সিংহ, কুলদীপ যাদবকে। বুধবার ভারত এবং পাকিস্তান পাশাপাশি দু’টি মাঠে প্রায় এক ঘণ্টা অনুশীলন করেছে। ভারতের অনুশীলন শেষ হওয়ার আগেই দু’দলের সাজঘর এবং অনুশীলনের মাঝের অংশে একটি সাদা কাপড় টাঙিয়ে দেওয়া হয়। ফলে দু’দেশের ক্রিকেটারেরা একে অপরকে দেখতে পাননি।
ভারতের অনুশীলন শেষ হওয়ার পর তারা পাকিস্তানের অনুশীলন মাঠের পাশ দিয়েই বেরিয়ে যান। আজ ভারতীয় কোনো ক্রিকেটার থেমে গিয়ে পাকিস্তানের অনুশীলন দেখেননি। এর আগে অনুশীলন করার সময় ভারতীয় ক্রিকেটারদের কয়েকজনকে দাঁড়িয়ে থেকে অনুশীলন দেখতে দেখা গিয়েছিল। পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যেও ভারতীয়দের নিয়ে কোনো আগ্রহ দেখা যায়নি। তারা নিজেদের মতো অনুশীলন চালিয়ে গিয়েছেন।
এমএসএম / এমএসএম
২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা
পাশার দান উল্টে দিয়ে নবম ব্যালন ডি’অর জয়ের পথে মেসি
দাবানলের ধোঁয়ায় নিউইয়র্কে পরিস্থিতি ‘গুরুতর’, শঙ্কায় বিশ্বকাপ ফাইনাল!
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশকে হারিয়েও সন্তুষ্ট নয় জিম্বাবুয়ে
ইংল্যান্ড যেভাবে ‘নিজেদের পায়ে কুড়াল মেরেছে’
১৯ বছর আগে কোলে নেওয়া সেই শিশু এবার বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি
ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি
বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়
সেমিতে ১২টি ফাউল করেও মাত্র ১টি কার্ড দেখে আর্জেন্টিনা
মেসির পায়ের আওয়াজে দুঃখী মানুষের আনন্দ
‘এই স্মৃতি অনেক দিন তাড়িয়ে বেড়াবে’