আফগানদের সঙ্গে ফিফটিতে সুখবর পেলেন তামিম, দুঃসংবাদ লিটনের
এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম। সাইফ হাসানের সঙ্গে ৪০ বলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ার পাশাপাশি তিনি নিজে খেলেছিলেন ৩১ বলে ৫২ রানের ইনিংস। এমন ব্যাটিংয়ের পুরস্কারও অনেকটা হাতেনাতে পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন তিনি।
এশিয়া কাপে তানজিদের শুরুটা অবশ্য ভালো হয়নি। হংকং চায়নার বিপক্ষে ১৮ বলে ১৪ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। তবে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তানজিদ। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন ক্যারিয়ারের সপ্তম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরির দেখা। আর এমন পারফরম্যান্সে ৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন তিনি।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তামিমই এখন সবার উপরে। তানজিদের মতো ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে জাকের আলী অনিকেরও। প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও শূন্য রানে অপরাজিত ছিলেন তিনি। পরের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছিলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। ৫৩ রানে ৫ উইকেট হারানোর পর এসে এমন ইনিংস খেলেছিলেন তিনি।
এর পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে অবিচ্ছিন্ন ৮৬ রানের জুটিও গড়েছিলেন জাকের। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য ১৩ বলে অপরাজিত ১২ রান করেছেন। এমন পারফরম্যান্সে ৩ ধাপ এগিয়েছেন তিনি। সাহিবজাদা ফারহান ও রিচি বেরিংটনের সঙ্গে যৌথভাবে ৫৭ নম্বরে আছেন এ ব্যাটার। অন্যদের মধ্যে অবনতি হয়েছে লিটন দাস ও পারভেজ হোসেন ইমনের।
হংকংয়ের বিপক্ষে ৫৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ও আফগানদের বিপক্ষে ৯ রান করেছেন লিটন। তবুও এক ধাপ পিছিয়ে ৪২ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের অধিনায়ক। এদিকে হংকংয়ের সঙ্গে ১৯ রান করার পর শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা খোলার আগেই আউট হয়েছিলেন পারভেজ ইমন। শেষ ম্যাচে বাদ পড়েন একাদশ দেখেই। যার ফলে ৮ ধাপ পিছিয়েছেন বাঁহাতি এই ওপেনার। বর্তমানে ৭৫ নম্বরে আছেন তিনি।
এমএসএম / এমএসএম
‘অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি বা ফাইফার পেলে স্বরণীয় হয়ে থাকবে’
রাগে ফেটে পড়লেন নেইমার, ‘যথেষ্ট মিথ্যাচার হয়েছে’
‘পোকার’ বিতর্কের মাঝে মাঠে নেমে জোড়া গোল নেইমারের
বিতর্কের অবসান : রিয়ালে রদ্রির এক পা
বিশ্বকাপ পরবর্তী সমালোচকদের কড়া বার্তা আর্জেন্টাইন প্রেসিডেন্টের
৪ বলে ৩ ক্যাচ মিস, হাস্যকর ফিল্ডিং সাকিবদের
১৭ বছর পর ইংল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে
বিশ্বকাপে ‘ম্যাচ পাতানো’র কোনো প্রমাণ পায়নি ফিফা
ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন
আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন
প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি
জিম্বাবুয়ে থেকে ব্যর্থ মিশন শেষে ফিরল বাংলাদেশ, লক্ষ্য এবার অস্ট্রেলিয়া