ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৯-২০২৫ বিকাল ৫:৫৬

আফগানিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ওভারে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই জয়ে আইসিসি র‌্যাংকিংয়েও বড় সুখবর পেয়েছে লিটন দাসের দল।

আইসিসি দলগত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে তারা ছিল দশ নম্বরে, এখন নয়ে। আফগানিস্তান এক ধাপ নিচে নেমে দশ নম্বরে এখন।

বাংলাদেশ আর আফগানিস্তানের রেটিং পয়েন্ট সমান, ২২২। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থেকে নয় নম্বরে উঠে এসেছে টাইগাররা।

আইসিসি টি-টোয়েন্টি দলগত র‌্যাংকিংয়ে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত। ৫ কম রেটিং নিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার থেকে ৯ রেটিং পয়েন্ট কম ইংল্যান্ডের। তারা আছে তিন নম্বরে।

সেরা দশে পরের অবস্থানগুলোতে যথাক্রমে নিউজিল্যান্ড (৪র্থ), দক্ষিণ আফ্রিকা (৫ম), ওয়েস্ট ইন্ডিজ (৬ষ্ঠ), শ্রীলঙ্কা (৭ম), এবং পাকিস্তান (৮ম)।

এমএসএম / এমএসএম

সিপিএলে পা রেখেই সফল মিরাজ, সাকিব–তামিমরা কী করেছেন?

যে কারণে বার্সার অধিনায়কত্ব পাননি রদ্রি

দেশব্যাপী বোলার হান্টের উদ্বোধন, নতুন প্রতিভার খোঁজে বিসিবি

১০০ মিলিয়নের ৩ ফরোয়ার্ড নিয়েও সুবিধা করতে পারছে না লিভারপুল

অভিষেকেই চমক, দেশে ফিরে নায়কোচিত সংবর্ধনা পেলেন রাজাউল্লাহ

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা

টেন্ডুলকারকে টপকে অনন্য মাইলফলকে ব্রেন্ডন টেলর

সাদজা ও ছক্কাঝড় : জিম্বাবুয়েতে মার্শের গড়ে ওঠার গল্প

সাফ চ্যাম্পিয়নশিপের সূচিপ্রকাশ, বাংলাদেশের খেলা কবে?

ইমরানের জন্য মানবিক আবেদন জানিয়ে অস্ট্রেলিয়ার সাত সাবেক অধিনায়কের চিঠি

বিসিবির নতুন টুর্নামেন্টের ম্যাচ হচ্ছে না খুলনায়

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম