ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

চৌদ্দগ্রামে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ২৫


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২২-৯-২০২১ দুপুর ৩:৭

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় গত ৪৮ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, জিআর সাজা এবং ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২৫ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, সোমবার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ৮৫ বোতল ফেনসিসিডিল, ৫০ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করে। এছাড়া জিআর, সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আরো ২০ আসামিকে আটক করে।

আটককৃতরা হলো- উপজেলার পৌরসভাধিন লক্ষীপুর গ্রামের ফটিক মিয়ার ছেলে ফারুক হোসেন, কাশিনগরের পূর্ব কাশিপুরের মৃত বুলু মিয়া ছেলে মো: রুবেল, উজিরপুরের ঘাসিগ্রামের মোখলেছ মিয়ার ছেলে মো: বিল্লাল, জগমোহনপুর গ্রামের আব্দুল হাই এর ছেলে মো: ইদ্রিস, কালিকাপুরের জামপুর গ্রামের আতর ইসলামের ছেলে হুমায়ুন কবির, বদরপুর গ্রামের আবুল মিয়ার ছেলে মো: ইমন, সোনাপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোহাম্মদ হোসেন, একই গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুম, শ্রীপুরের গোপালনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো: খলিল, ঘোলপাশার আমানগন্ডা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন, শালুকিয়া গ্রামের মোস্তফার ছেলে সাইফুল ইসলাম সোহেল, গুজরা গ্রামের আব্দুল মজিদের ছেলে মুজিবুল হক, মুন্সীরহাটের বারাইশ গ্রামের আব্দুস সোবহানের ছেলে ইসরাফিল, বাতিসার দূর্গাপুর গ্রামের আলী মিয়ার ছেলে সোহেল রানা, বাতিসা গ্রামের মোক্তার হোসেনের ছেলে চাষী মিয়া, চিওড়ার নোয়াপুর গ্রামের আলী মিয়ার ছেলে পিন্টু, চরপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে জাহিদ, রামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে আব্দুল মজিদ, জগন্নাথদীঘির আতাকরা গ্রামের মৃত সেলিম চৌধুরীর ছেলে মো: সোহেল, একই গ্রামের দুলাল মিয়ার ছেলে মো: নবী, ইসমাইল হোসেনের স্ত্রী খাদিজা আক্তার নিলা, গুনবতী গ্রামের শামসুল হকের ছেলে মীর হোসেন, আলকরার সোনাইছা গ্রামের আলী নেওয়াজের স্ত্রী মাফিয়া খাতুন, কেন্দুয়া গ্রামের সালেহ্ আহাম্মদের ছেলে সেলিম, বরিশাল জেলার উজিরপুর থানার মাতবরশী গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে ফারুক হোসেন। আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত ২৫ আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে চৌদ্দগ্রাম থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল

বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন

বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু

লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ

কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী

চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত