ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১:৯

মৌলভীবাজার জেলার জুড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী ফুলতলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটেছে। 

নিহত যুবকের নাম প্রিয়ন্ত দাস (২০)। তিনি বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে। এঘটনায় একই গ্রামের রিন্টু দাসের ছেলে  সুভন চন্দ্র দাশ (২৪) কে  গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের গুলুয়া গ্রামের প্রদীপ দাসের ছেলে প্রিয়ন্ত দাস ও একই গ্রামের রিন্টু দাসের ছেলে  সুভন চন্দ্র দাশ জুড়ী উপজেলার ফুলতলা এলাকায় মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। বুধবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জুড়ী ফুলতলা আঞ্চলিক সড়কের দক্ষিণ সাগরনাল এলাকায় রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে তাদের মটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মটরসাইকেলটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রিয়ন্ত দাস মারা যান। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়ন্ত দাসকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুভন চন্দ্র দাশকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

প্রিয়ন্ত দাসের বাবা প্রদীপ দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে বিয়ানীবাজার উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসে চাকুরী করতেন। পূজা করার জন্য একদিনের ছুটি নিয়ে বাড়ী এসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হোন। 

জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান