ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

প্রশাসনের নজরদারি নেই

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে


ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি photo ঘিওর মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১১-২০২৬ দুপুর ১:১৭

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ঘিওর উপজেলার হাট ও বাজারের ফুটপাত ও রাস্তা দখল করে দোকান পাট বসিয়ে বেচা কেনার অভিযোগ উঠেছে। হাটের নির্ধারিত জায়গায় ব্যবসায়ীদের সংকুলান না হওয়ায় রাস্তা উপরে কিংবা রাস্তার পাশঘেষে দোকান বসান হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে। এতে এলাকার সাধারন লোকজনের চলাচলের পাশাপাশি যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। অপর দিকে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ এলাকার শত শত লোকজনের যাতায়াতে ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে  স্থানীয় প্রশাসনে কোন নজরদারি নেই । 
জানা গেছে, ঘিওর বাসষ্ট্যান্ড, ঘিওর চাউল বাজার, ফলহাট, তরকারি বাজার, কাঠপট্রি, ও কফিলউদ্দীন দরজী সড়কের ফুটপাত ও রাস্তা দখল করে প্রতি বুধবার দোকানপাট বসে। বাজারের অধিকাংশ দোকান গুলোতে বর্ধিত অংশ, মালামাল এবং নানা ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। দোকানের বর্ধিত অংশে চোকি বিছিয়ে সকাল সন্ধ্যা দোকান করে এক শ্রেনীর ব্যবসায়ীরা। প্রভাবশালী এইসব ব্যসায়ীদের বিরুদ্ধে কেউ কোন ধরনের প্রতিবাদ করতে সাহস পায়না। ফুটপাত ও সড়কে দোকানপাটের কারনে সড়কগুলো দিয়ে কোন ধরনের যানবাহন ও লোকজন যাতায়াত করতে পরেনা। হাটের দিনে ক্রেতা বিক্রেতাদের সমাগম বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে পরে। গুরুত্বপূর্ন এই হাটে পর্যাপ্ত জায়গার ব্যবস্থা, সড়কের স্বাভাবিক চলাচল নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।  এছাড়া ভুষিপট্রি, বাসষ্ট্যান্ড, কাচাঁবাজার, মাছবাজার বাজারের বিভিন্ন স্থানে ময়লা আর্বজনার পচা দুর্গন্ধে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। নিয়োমিত ট্যাক্স, পাহারার চাঁদা, সুইপার ট্যাক্স আদায় করা হলেও ময়লা আর্বজনা ফেলার কোন ডাস্টবিন ও গণ-শৌচাগার নেই। 
ঘিওর বাজারের ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন আগে ঘিওর বাজারে চান্দিনা ভিটি বন্দোবস্তো এবং বিভিন্ন স্থানে লিজ দেবার ফলে বাজারের আয়াতন অনেক কমে গেছে। যার কারনে ব্যবসায়ীরা পুটপাত দখল করে দোকানপাট করছে। তবে এই পরিস্থিতি নিরসনে অবৈধ স্থাপনা  সরিয়ে নেওয়ার জন্য দ্রুত প্রশাসনিক প্রদক্ষেপ প্রয়োজন। তাদের মতে, বাজারের ফুটপাত দখলমুক্ত করা গেলে, যানজট অনেকটা কমবে। এবং বাজারের সার্বিক পরিবেশ শৃঙ্খলা ফিরে আসবে। মিষ্টিপট্রি,কাপর হাট, তরকারী বাজার এবং ধানহাট সরকারি ঘড়গুলো ব্যবহারের অযোগ্য হয়ে পরেছে। বাজারে পর্যাপ্ত নলকুপ, প্রসাবখানা, টয়লেট নেই। ২/১টি থাকলেও সেগুলো ব্যবহারের একেবারে অযোগ্য হয়ে পরায় বাজারের ব্যবসায়ীদের চরম অসুবিধা হচ্ছে। বাজারের ড্রেনেজ ব্যবস্থা, পর্যাপ্ত নলকুপ, টয়লেট এবং রাস্তাগুলো কাপেটিংসহ সকল প্রকার উন্নয়ন করা প্রয়োজন। তানা হলে আস্তে- আস্তে ঘিওর হাটের ঐতিহ্য হারিয়ে যাবে বলে বিশিষ্টজনরা ধারনা করছেন। 
বাজারের ব্যবসায়ী অনেক ব্যবসায়ীরা জানান, সড়কের উপরে দোকানপাট বসালে পথচারিদের চলাচলে জায়গা কমে যায়। একই সময়ে পণ্যবাহী যানবাহন, ইজিবাইক, ভ্যান, রিকসা ও মোটর সাইকেল চলাচল করলে যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে হাটের দিনে শিশু, বয়স্ক, ব্যক্তি ও নারীদের ক্রেতাদের চলাচল কঠিন হয়ে পরে। এ দিকে ঘিওর বাজারের ৭/৮টি স্পটে সব সময় ময়লা আর্বজনার ভরাট থাকে। বাজারে  যত্রতত্র ময়লা দুর্গন্ধে চলাচল করা কঠিন হয়ে পরে। বাজারের সকল প্রকার সমস্যাগুলো সমাধান এবং উন্নয়ন করা প্রয়োজন। তা না হলে আস্তে-আস্তে ঘিওর হাটের ঐতিহ্য হারিয়ে যাবে বলে তারা ধারনা করেন।উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধি,এবং বাজার ব্যবস্থাপনা দায়িত্বে থাকা ব্যক্তিদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেয়া যেতে পারে ব্যবসায়ীরা জানান। 

ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা -তুল ইসলাম বলেন, বাজারের ফুটপাত ও দখলমুক্ত করতে দ্রুত জনস্বাস্থ্যে অভিযান চালানো হবে। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু