চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২৫ শয্যা জেলা হাসপাতালে নতুন করে ২৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন নারী। বর্তমানে এ হাসপাতালে ৪৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ হাসপাতালে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১২৬ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৫৩ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। প্রতিবেদনে এ হাসপাতালে ডেঙ্গুতে মোট ৮ জন মৃত্যুর তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, শিবগঞ্জ উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ২ জন চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর এ উপজেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২০৭ জন। গোমস্তাপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন পুরুষ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।নাচোল উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। এ উপজেলায় চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ১১১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫ জন। এ ছাড়া ভোলাহাট উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন পুরুষ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৭ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।
স্বাস্থ্য বিভাগের এ পরিসংখ্যান অনুযায়ী, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি অব্যাহত রয়েছে। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সচেতনতা বাড়ানো জরুরি।
এমএসএম / এমএসএম
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি
মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন
দুর্গাপূজার ক্লান্তিকে দূরে ঠেলে এবার শ্যামাপূজার ব্যস্ততা ও উৎসবের আমেজ
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছেঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে দরপত্র ছাড়াই ইউএনও'র সহযোগিতায় বালু বিক্রির অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে
Link Copied