মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা পরিদর্শন করেন চট্টগ্রাম -১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন। উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার ধারাবাহিক ভাবে অবহেলিত ও সংস্কার বিহীন রাস্তা পরিদর্শন করেন তিনি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোটরসাইকেল যোগে নেতাকর্মীদের নিয়ে ঘুরে বেড়ান। তালিকা প্রণয়ন করেন অবহেলিত সড়কের। প্রতিটি ওয়ার্ডে প্রান্তিক জনগণের চাওয়া অনুযায়ী বরাদ্দ দেন রাস্তা।
সড়ক পরিদর্শনে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য হাসানুজ্জামান সানি, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ছাত্রদল নেতা মাঈন উদ্দিন টিটু, মোহন দে সহ অন্যান্যরা।
হিঙ্গুলী ইউনিয়নের বাসিন্দা নুর ইসলাম বলেন, আমাদের এমপি যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। তিনি নির্বাচনের আগে যে ওয়াদা করে গেছেন তা বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। এমন এমপি পেয়ে আমরা গর্বিত।
আরেক বাসিন্দা ইব্রাহিম বলেন, এই প্রথম আমাদের এলাকায় একজন এমপির পা পড়েছে। আমরা কতটা অবহেলিত কেউ কখনো আমাদের রাস্তার খবরও নেয়নি। আমাদের রাস্তা ঘুরে গেছেন এবং বরাদ্দ দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ।
নুরুল আমিন এমপি জানান, আমার নির্বাচনী ইশতেহারে গ্রামের অবহেলিত সড়কের অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করার কথা ছিল। আমরা ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিনে পরিদর্শন করে তালিকা করছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।
এমএসএম / এমএসএম
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি
মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন
দুর্গাপূজার ক্লান্তিকে দূরে ঠেলে এবার শ্যামাপূজার ব্যস্ততা ও উৎসবের আমেজ
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছেঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী