দুর্গাপূজার ক্লান্তিকে দূরে ঠেলে এবার শ্যামাপূজার ব্যস্ততা ও উৎসবের আমেজ
দেবী দুর্গা বিদায়ের বিষাদ কাটিয়ে উঠতে না উঠতেই শ্যমাপূজার প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পী ও আয়োজকরা। প্রতিমা তৈরির কাজ শেষ করে রংতুলি হাতে প্রতিমায় শেষ আঁচড় দিতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। অপরদিকে মণ্ডপের প্যান্ডেল সাজাতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির আয়োজকরা। সবমিলিয়ে শ্যামা মায়ের আবাহনে জোরকদমে কাজ চালাচ্ছেন বারহাট্টার মৃৎশিল্পী ও আয়োজকরা।
পঞ্জিকামতে, আলোর উৎসব দীপাবলি ও মহানিশায় শ্যামাপুজা অর্থাৎ কালীপুজা "আগামী ৮ নভেম্বর, রবিবার রাতে শুরু হয়ে ১০ নভেম্বর, মঙ্গলবার দেবী বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শ্যামাপূজা বা কালীপূজার।" শাস্ত্রমতে, শ্যামাপূজা (কালীপূজা) অমাবস্যা তিথিতে একদিন হলেও বড় মণ্ডপগুলোতে আনন্দ উপভোগের জন্য আয়োজন চলে ৩ দিনব্যাপী।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকার মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিটি পূজা মণ্ডপে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীদের নিপুণ হাতে খড়-কাঁদা-মাটি দিয়ে দেবীর প্রতিমাসহ অন্যান্য প্রতিমা তৈরির কাজ শেষ করে এখন শেষ মুহূর্তে চলছে রংতুলির আঁচড়ে প্রতিমা ফুটিয়ে তোলার কাজ। দিন-রাত এক করে কালী প্রতিমার পাশাপাশি দেবাদিদেব মহাদেব, ডাকিনী, যোগিনীসহ অন্যান্য দেব-দেবীর প্রতিমায় রংতুলির কাজ করছেন মৃৎশিল্পীরা। এছাড়াও পূজামণ্ডপের মূল প্যান্ডেল নির্মাণ, আলোর রোশনাই সাজানো এবং সাউন্ড সিস্টেমের প্রস্তুতি নিচ্ছেন কমিটির সদস্যরা। মণ্ডপের থিম ও নান্দনিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে দিন-রাত কাজ করছেন পূজা উদ্যোক্তারা। বারহাট্টার বড় বাজেটের পূজাগুলোর মধ্যে উপজেলা সদরের গরুহাট্টা, মোরগ মহাল, শিববাড়ী, আসমা বাজার, বৃ-কালিকা পূজামণ্ডপ উল্লেখযোগ্য।
মৃৎশিল্পীদের সাথে কথা বললে তারা সকালের সময়কে জানান, প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে আছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি ও ভালোবাসা। পরিবারের সদস্য ও সহকারী কারিগরদের নিয়ে দিন-রাত পরিশ্রম করে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ করেছেন। পূজা শুরু হতে আর মাত্র এক দিন বাকি। শ্যামাপূজাকে সামনে রেখে তাদের ব্যস্ততা বেড়েছে। দিন-রাত কাজ করেও সময় মিলছে না। আগে প্রতিমা তৈরিতে কাপড় ও বিভিন্ন অলংকারের ব্যবহার বেশি হলেও এসব উপকরণের দাম বেড়ে যাওয়ায় এখন মাটির তৈরি সাজসজ্জার ব্যবহার বেড়েছে। তাদের ভাষ্য, সময়ের সঙ্গে প্রতিমার গড়ন ও সাজসজ্জাতেও পরিবর্তন এসেছে।
কথা হয় উপজেলা সদরের গরুহাট্টা পূজামণ্ডপের প্রতিমা তৈরির কারিগর মৃৎশিল্পী সুবল পালের সাথে তিনি ভক্তি ও আবেগতারিত কন্ঠে বলেন, "আমরা তো শুধু মাটি দিয়ে প্রতিমাই তৈরি করি না, মনে হয় নিজ হাতে যেন মা-কেই রূপ দিই। সারা বছর অনেক কষ্টে কাটলেও মূর্তি তৈরি করার সময় সব কষ্ট ভুলে যাই। প্রতিমার চোখে যখন তুলির শেষ আঁচড় দিই, তখন মনে হয় যেন মা সত্যি কথা বলে উঠবেন।"
তিনি আরও বলেন, প্রতিমা তৈরির কাঁচামাল বা জিনিসপত্রের দাম বেশি হওয়ায় অনেকে এ পেশা ছেড়ে দিয়েছেন। চারুকলা থেকে শিক্ষা নিয়ে আমি এ পেশা বেছে নিয়েছি। লাভ কম, তবুও নিজের শিক্ষার ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনো বিভিন্ন পূজায় প্রতিমা তৈরির কাজ করছি।
বারহাট্টা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক প্রদীপ সরকার শ্যামল বলেন, দুর্গাপূজার পর বাঙালির উৎসবের ক্যালেন্ডারে বেজে উঠেছে এবার শ্যামাপূজা ও দীপাবলির পালা। এবার বারহাট্টায় স্থায়ী-অস্থায়ী মণ্ডপ মিলিয়ে ৪০টি মণ্ডপে কালীপূজা উদযাপিত হচ্ছে। কালীপূজাকে সামনে রেখে বরাবরের মতোই এবারো প্রস্তুতি চলছে প্রতিটি মণ্ডপে। আমরা সার্বক্ষণিক প্রতিটি পূজা মণ্ডপে নজর রাখছি এবং সার্বিক প্রস্তুতির খোঁজ-খবর নিচ্ছি। আমাদের এলাকার হিন্দু-মুসলিম সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ যেমন উপভোগ করেছি, আশা করছি বরাবরের মতোই এবারো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে শ্যামাপূজার আনন্দ উপভোগ করতে পারব।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম জানান, দুর্গাপূজার মতো কালীপূজাতেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। পূজা চলাকালীন সকল মণ্ডপে সার্বিক নিরাপত্তার জন্য মাঠে সর্তক পাহারায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমএসএম / এমএসএম
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি
মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে নবনির্মিত মুক্তমঞ্চের উদ্বোধন
দুর্গাপূজার ক্লান্তিকে দূরে ঠেলে এবার শ্যামাপূজার ব্যস্ততা ও উৎসবের আমেজ
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ
বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছেঃ গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী