ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

হঠাৎ শ্রীলঙ্কার ‘ডাই হার্ড ফ্যান’ বাংলাদেশিরা, স্টোরি দিলো লঙ্কান বোর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ১:১৯

এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আজ (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ। কারণ টাইগারদের সুপার ফোরে যাওয়া বা টুর্নামেন্ট থেকে বিদায় নির্ভর করছে এই ম্যাচের ওপরই। বাংলাদেশের সুপার ফোরে ওঠার ক্ষেত্রে সবচেয়ে সহজ সমীকরণ শ্রীলঙ্কার জয়। আর তাই যেন আচমকা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়ে গেছেন শ্রীলঙ্কার ‘ডাই হার্ড ফ্যান।’

এশিয়া কাপে গ্রুপ পর্বে এরই মধ্যে নিজেদের সব ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। সুপার ফোরে ওঠার জন্য নিজেদের কাজটা যথাসম্ভব সম্পন্ন করেছে টাইগাররা। লিটন দাসদের চোখ এখন শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। অভিন্ন অবস্থা বাংলাদেশের সমর্থকদেরও। ক্রিকেটে এমনিতে মাঠের লড়াইয়ে নতুন রাইভালরির জন্ম দিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। দুই দলের লড়াইকে ডাকা হয় ‘নাগিন ডার্বি’ নামে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই দলের সমর্থকদের মাঝে কথার লড়াই নিয়মিত ঘটনা। তবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের আগেই দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের অনেকেই প্রকাশ্যে শ্রীলঙ্কাকে সমর্থন জানাচ্ছেন। এমনকি বড় একটি অংশ সরব হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজেও।

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক পেইজে শেষ কিছু পোস্টের প্রায় সবগুলোতেই বাংলাদেশি ক্রিকেট ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো। এমনকি সেটা এতটাই যে একটি পোস্টের কমেন্টের স্ক্রিনশট নিজেদের স্টোরিতে দিয়েছে তারা। যেখানে কমেন্ট করা সকলেই বাংলাদেশি। সবার মন্তব্য অনেকটা একই ঘরানার- শ্রীলঙ্কাকে ভালো খেলার আহ্বান।

গ্রুপপর্বের তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৪। তবে নেট রান রেটটাই টাইগারদের চিন্তার কারণ। হংকংয়ের বিপক্ষে কোনোরকমে জেতার পর লঙ্কানদের কাছে বড় হার এতে বড় প্রভাব ফেলেছে। বর্তমানে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা বাংলাদেশের নেট রানরেট -০.২৭০। শীর্ষে থাকা লঙ্কানরা এখনও ম্যাচ হারেনি, বাকি আছে আফগানদের বিপক্ষে লড়াই।

শ্রীলঙ্কার নেট রাটরেট ‍+১.৫৪৬। অন্যদিকে, আফগানরা ২ ম্যাচ শেষে ২ পয়েন্টের পাশাপাশি নেট রানরেট +২.১৫০। গ্রুপের আরেক দল হংকং আগেই বিদায় নিয়েছে। বাংলাদেশের জন্য যে নেট রানরেট চিন্তার কারণ, সেটাই স্বস্তি দিচ্ছে আফগানদের। তবে তাদের সামনে পথটা সহজ নয়, সুপার ফোরে উঠতে হলে লঙ্কানদের বিপক্ষে তাদের জিততেই হবে।

আফগানরা ন্যুনতম ব্যবধানে জিতলেই বাংলাদেশের সুপার ফোরের স্বপ্ন শেষ হয়ে যাবে। যে কারণে আজকের (১৮ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যকার ম্যাচে নিশ্চিতভাবেই হাসারাঙ্গা-মেন্ডিসদের জয় চাইবে বাংলাদেশ। আবার শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারলে তাদেরও বিপদ আছে। এক্ষেত্রে সুপার ফোরে উঠবে বাংলাদেশ ও আফগানিস্তান।

সুপার ফোরের সমীকরণ 

বাংলাদেশের ক্ষেত্রে— শ্রীলঙ্কাকে অবশ্যই জিততে হবে। হারলে ব্যবধান হতে হবে অন্তত ৭১ রান কিংবা ৫৩ বল বাকি। তাহলে বাংলাদেশ ও আফগানরা পরের পর্বে যাবে।

শ্রীলঙ্কার ক্ষেত্রে— ৭১ রান (পরে ব্যাট করলে) কিংবা ৫৩ বলের (আগে ব্যাট করলে) কম ব্যবধানে হারলেও সমস্যা নেই। তখন শ্রীলঙ্কা ও আফগানিস্তান উঠবে।

আফগানিস্তানের ক্ষেত্রে— জয়ের বিকল্প নেই। তারা জিতলে তিন দলের পয়েন্ট সমান ৪ হলেও, নেট রানরেটের কারণে বাদ বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের