বাকেরগঞ্জ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে বরিশালের বাকেরগঞ্জে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ।
আলোচনা সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার ,সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, বাকেরগঞ্জ ইসলামী আন্দোলনের সভাপতি রোকন ডাকুয়া, বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ, নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং উপজেলার সকল পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এ সময় সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে প্রশাসনকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
মনপুরায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধ, মাইক্রোবাস চালক-হেলপারকে মারধরের অভিযোগ
সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু ভর্তি ট্রাকসহ আটক-১
উত্তরা সার্বজনীন মন্দিরে মহাসপ্তমীর আলোচনা সভা, সম্প্রীতির বার্তা দিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ
গাসিকে প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে সুদীপ বসাক
বা ঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়না দুয়ারী রিং জালে আটকা পড়ল ১৩ ফুটের অজগর
ভূরুঙ্গামারীতে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা, মণ্ডপ পরিদর্শনে জেলা ম্যাজিস্ট্রেট
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
গোপালগঞ্জে দুর্গামন্দিরে শাড়ি বিতরণ করলেন এমপি বাবর
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন