জুড়ীতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
মৌলভীবাজার জেলার জুড়ীতে আরিফা আক্তার (১৬) নামে নবম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। ঘটনাটি বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনিঘাট এলাকায় ঘটেছে। নিহত ওই শিক্ষার্থী পাতিসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। নিহত আরিফা আক্তার বটনিঘাট গ্রামের মৃত আব্দুর নুর চৌধুরীর মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আরিফা আক্তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে আরিফা বিদ্যালয়ে যান এবং ক্লাস শেষে বিকেলে বাড়ী ফেরেন। খাওয়া দাওয়া শেষে নিজ কক্ষে বিশ্রামে যান। কিছু সময় পর দরজা বন্ধ ঘরে পরিবারের লোকজন তার কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হোন। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জুড়ী থানার ওসি মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, আত্নহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ