আজ সিংহর জয়ের প্রার্থনায় টাইগার সমর্থকরা
আজ এশিয়া কাপের গ্রুপ–‘বি’-এর শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তাই সিংহর জয়ের প্রার্থনায় থাকবেন টাইগার সমর্থকরা। আজকর ম্যাচেই নির্ধারিত হবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য। অপরদিকে পয়েন্ট তালিকায় রানরেট সবার উপরে থাকায় আফগানিস্তানের পরের পর্ব নিশ্চিত করার জন্য শুধু জয়ই যথেষ্ট। অন্যদিকে শ্রীলঙ্কা কম রানরেট অর্থাৎ ৩০/৪০ রানের ব্যবধানে হারলেও পৌঁছে যাবে সুপার ফোরে।
এদিকে শ্রীলঙ্কা জিতলে তারা বাংলাদেশকে সঙ্গী করে উঠবে পরের পর্বে। তবে আফগানিস্তান জিতলে জায়গা হবে তাদের, আর বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হবে সমীকরণের দিকে। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা স্বীকার করেছেন, এই ম্যাচে তারা বাংলাদেশি সমর্থকদের প্রার্থনা ও সমর্থন পাবেন। তবে তার স্পষ্ট কথা—তাদের একমাত্র লক্ষ্য জয়,‘আমাদের কাছে প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। মাঠে নামার প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বাংলাদেশি সমর্থকরা আমাদের জয়ের অপেক্ষায় আছেন, তবে আমাদের লক্ষ্য কেবল জয়।
আফগানিস্তানের শক্তিমত্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শানাকা বলেছেন, ‘আমাদের ওদের হারাতেই হবে, কারণ তারা মানসম্পন্ন দল। এগিয়ে যেতে হলে তাদের হারানো গুরুত্বপূর্ণ।
বিশেষ করে রশিদ খান, নূর আহমদ ও মোহাম্মদ গজনফরের মতো স্পিনারদের নিয়ে আফগানিস্তানের স্পিন আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, হেলাফেলা করার সুযোগ নেই তাদের। ম্যাচটি স্পিন লড়াইয়ে গড়াতে পারে বলে মনে করেন শানাকা, ‘হ্যাঁ, একদমই এটি হবে স্পিনারদের লড়াই। তাদের শক্তিশালী স্পিন আক্রমণ আছে, তবে আমরা প্রস্তুত। সংযুক্ত আরব আমিরাতে আমরা অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। কাজেই এবারও আমরা তৈরি।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ