ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ফটিকছড়ির ভূজপুর পাবলিক হাই স্কুল: সাধারণ শিক্ষার প্রসারে এক অনন্য দৃষ্টান্ত


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৩:৫৮

 পশ্চিম ভূজপুর একটি জনবহুল এলাকা যা বেশ কয়েকটি গ্রাম নিয়ে বিস্তৃত এটা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় ভূজপুর ইউনিয়ন অবস্থিত।এ এলাকায় মাদরাসা শিক্ষার প্রসার ঘটলেও পিছিয়ে আছে সাধারন শিক্ষা ব্যবস্থা যা অত্যন্ত নাজুক অবস্থায়।ভবিষ্যত প্রজন্মের জন্য  সাধারণ শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করে ২০০৩ সালে প্রবীণ-নবীন মিলে একটি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। বাবু রনজিৎ পাল,শফিউল আজম,ইউসুফ সওদাগর,জানে আলম মেম্বার,সাবেক চেয়ারম্যান শফিউল আলম নুরী,মাস্টার আব্দুল মান্নান লিটন,কামাল উদ্দীন,শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী, মাষ্টার শাহজাহান সহ আরো কয়েকজন মিলে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন  যার নামকরণ করা হয় ভূজপুর পাবলিক হাই স্কুল।বিদ্যালয় স্থাপনের জন্য ভূমি দান করেন মো. নুরুল ইসলাম তালুকদারের পরিবার ও মাওলানা শফিউল আলমের পরিবারবর্গ। স্কুলের অবকাঠামোর কথা বলতে গেলে এলাকাবাসী,প্রবাসী ও ব্যবসায়ীদের সহযোগীতায় ধাপে ধাপে ৩ টি টিনসেড আধা পাকা ভবন নির্মাণ করা হয়।পরবর্তীতে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির ফলে স্কুলে শ্রেণিকক্ষ সংকট দেখা গেলে অত্র এলাকার কৃতি সন্তান শিক্ষানুরাগী মাওলানা শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী একটি দুতলা বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করে দেন। যার সুফল শিক্ষার্থী ও বিদ্যালয় কতৃপক্ষ আজও পাচ্ছেন। 
এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাস্টার আব্দুল মান্নান লিটন, মাস্টার মো.শাহজাহান বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন।

 বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন মাওলানা এম.নিজাম উদ্দিন।তিনি এই বিদ্যালয়ের এডহক কমিটির ৩ বার এবং পূর্ণাঙ্গ কমিটির একবার সভাপতি নির্বাচিত হন।তার সময়কালে স্কুলটি ২০১৭ সালে পাঠদানের অনুমতি, ২০২২ সালে এমিপিও ভূক্ত হয়। পুরতান আধা পাকা জীর্ণ-শীর্ণ ভবনগুলো তিনি নতুনভাবে সংস্কার করেন।পরবর্তীতে এ বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণ করেন সাবেক উপজেলা চেয়ারম্যান। 

শুধু তাই নয় এই এলাকায় সাধারণ শিক্ষার প্রতি মানুষের অনিহা থাকলেও ধীরে ধীরে তার দুরত্ব কমিয়ে আনতে এবং স্কুলের প্রতি এলাকাবাসীকে আন্তরিক হতে  মাওলানা এম.নিজাম উদ্দিন নানান কৌশল ও চেষ্টা অব্যাহত রাখেন।বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আসন সংকট দূরীকরণে উপজেলা থেকে আসবাবপত্রের জন্য বরাদ্দর ব্যবস্থা করেন তিনি। 
বর্তমানে বিদ্যালয় পরিচালনা কমিটির  দায়িত্ব পালন করছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। 

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন আমাদের বিদ্যালয়ে ৫০০ জনেরও বেশি শিক্ষার্থী আছেন। ১২ জন শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী রয়েছে এ বিদ্যালয়ে।ভূজপুর পাবলিক হাই স্কুলে এসএসসিতে এবার শতভাগ পরীক্ষার্থী পাশ করেছেন।

বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা এম.নিজাম উদ্দিন বলেন,আমি দায়িত্বে থাকাকালীন সময়ে চেষ্টা করছি বিদ্যালয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করার, আমাদের বিদ্যালয়ে পাশের হার শতভাগ। আমি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে এলাকাবাসীকে নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি এবং বিদ্যালয়ে আগের তুলনায় অনেক এগিয়েছে।তখন পশ্চিমে কোন বিদ্যালয় ছিল না ফলে প্রায় ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এ বিদ্যালয়ে ছেলেমেয়েরা পড়ালেখা করতে আসত। তবে নতুনভাবে দায়িত্ব পেলে আমার আরো কিছু স্বপ্ন রয়েছে এ স্কুল নিয়ে যা বাস্তবায়ন শুধু সময়ের অপেক্ষা মাত্র।এর মধ্যে ছাত্র-ছাত্রীদের মনোরম পরিবেশে পাঠদান দিতে ও বিদ্যালয়ের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করতে বেষ্টনী (বাউন্ডারি ওয়াল) নির্মাণ করবো।ছাত্র-ছাত্রীদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কম্পিউটার ল্যাব স্থাপন,বিদ্যালয়ে আরো অবকাঠামো উন্নয়ন,শিক্ষার মান বৃদ্ধিকরণে জোরদার এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ প্রশস্ত  করব ইনশাআল্লাহ।অর্থাৎ অত্র প্রতিষ্ঠানকে সকলের সহযোগিতায় একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে চাই। এতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন,এই বিদ্যালয়ে শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী সহ অসংখ্য সমাজহিতৈষীরা যথেষ্ট অবদান রেখেছেন। আমরা তাদের প্রতি বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

এমএসএম / এমএসএম

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’