৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে : নাজমুল হাসান অভি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় রয়েছে ধর্ম যার যার রাষ্ট্র সবার। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার থাকবে, মানুষের মুখে হাসি ফুটবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন এলাকায় বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন তিনি।
নাজমুল হাসান অভি বলেন,বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান এমন প্রশ্ন ছিল না। তাই স্বাধীন বাংলাদেশেও তথাকথিত সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই।
তিনি আরোও বলেন,দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে—এটিই বিএনপির নীতি ও রাজনীতি। আমরা বিশ্বাস করি দল-মত-ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।
সভায় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাওন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইদুর রহমান জনি, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সম্রাট বাবর, কৃষক দল নেতা আমিন ব্যাপারি প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’