ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নারী পোষাক শ্রমিক কে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যের মৃত্যু


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৮-৯-২০২৫ দুপুর ৪:৪১
নারী শ্রমিককে বাঁচাতে সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় মোঃ শাহিনুর ইসলাম (২৩ ) নামের এক পুলিশ সদস্য মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৷ 
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮ টায় ঢাকা আরিচা মহাসড়কে ধামরাইয়ের বালিথা মাহমুদা এ্যাটায়ার্সের সামনে এ দুর্ঘটনা ঘটে ৷
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত পুলিশ সদস্য মানিকগঞ্জ পুলিশ লাইনে কর্তব্যরত ছিল ৷ সরকারি জরুরি ডাক ডিউটিতে মানিকগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন ৷
প্রত্যক্ষদর্শী পোশাক শ্রমিক স্বপন জানান, এক নারী পোশাক শ্রমিক এদিক-ওদিক না তাকিয়ে রাস্তা পারাপারের সময় মানিকগঞ্জের দিক থেকে দ্রুত একটি মোটর সাইকেল আসতে থাকে ৷ নারী শ্রমিককে বাঁচাতে অতর্কিতভাবে ব্রেক করলে রাস্তায় পরে যায়৷ মাথায় প্রচণ্ড আঘাত পায় ৷ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ৷
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের পুত্র শাহিনুর ২০১৯ সালে পুলিশের চাকরিতে যোগদান করেন ৷ নিহত পুলিশ সদস্য শাহিনুরের ২ বছরের পুত্র সন্তান রয়েছে ৷ নিহতের পিতা দেশে ফেরার পর কবর দেওয়া হবে এমন তথ্য পাওয়া যায়।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল সরকারি জরুরি ডাক ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেছেন৷ নিহত পুলিশ সদস্যদের মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন