ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে লালকার্ড, সিমিওনে বললেন ‘আমিও মানুষ’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮-৯-২০২৫ বিকাল ৫:৫৬

চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তে নাটকীয় জয় পেয়েছে লিভারপুল। যোগ করা সময়ে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে আসর শুরু করেছে তারা। 

এই ম্যাচে লিভারপুল ভক্তদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে লালকার্ড দেখেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। পরে সংবাদ সম্মেলনে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের একদম শেষদিকে। ম্যাচের শুরুতেই অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালাহর গোলে এগিয়ে যায় লিভারপুল। তবে লড়াইয়ে ফিরে অ্যাটলেটিকোর মার্কোস লরেন্তে জোড়া গোলে সমতা ফেরান। শেষ পর্যন্ত শক্তিশালী হেডে লিভারপুলকে জয়সূচক গোল এনে দেন ভার্জিল ভ্যান ডাইক।

এমন সময়ে গ্যালারি থেকে দর্শকদের উসকানিমূলক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া দেখান সিমিওনে। যার জন্য লাল কার্ড দেখতে হয়। সিমিওনে ক্ষোভ ঝাড়েন লিভারপুল সমর্থকদের আচরণের প্রতি। তার ভাষ্যমতে, পুরো ম্যাচজুড়ে গ্যালারি থেকে গালিগালাজ শুনতে হয়েছে। তিনি  বলেন, “আমরা (কোচরা) আসলে এক ধরনের প্রতিনিধি। যেমন বর্ণবাদ বা মাঠে গালিগালাজের বিরুদ্ধে আমরা অবস্থান নিই, তেমনভাবেই কোচদের ক্ষেত্রেও দাঁড়ানো উচিত। পুরো ম্যাচে গালিগালাজ সহ্য করা সহজ নয়।”

তৃতীয় গোল হজম করার পর সেই দৃশ্য সরাসরি না দেখে পেছন ফিরেছিলেন তিনি। সিমিওনের ভাষ্য, “আমিও মানুষ, আমি আবেগপ্রবণ হই। আমার প্রতিক্রিয়া ন্যায্য নয়, তবে ৯০ মিনিট ধরে গালাগাল শুনে টিকে থাকা কি সহজ?”

তিনি আশা প্রকাশ করেন, লিভারপুল কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেবে এবং যারা এর সঙ্গে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে