ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎সাঘাটায় অবৈধ কয়লা কারখানার বিষে দমবন্ধ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৯-৯-২০২৫ দুপুর ১:৩০

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কয়েকটি গ্রামে অনুমোদনবিহীনভাবে গড়ে উঠেছে কয়লা কারখানা। এসব কারখানার ধোঁয়া পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় স্থানীয়রা দমবন্ধে ভুগছে। কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে, শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন, ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
‎
‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, পাছগরগড়ীয়া গ্রামের এমদাদুল হক, বাবলু মিয়া, ফিরোজ কবির (রাশেদ মিয়া), জুয়েল মিয়া, সুমন মিয়া (ফেলু) এবং চাকুলী গ্রামের রায়হান ও সোহাগ এসব কারখানার দায়িত্বে আছেন।স্থানীয় সূত্র জানিয়েছে, ইউনিয়নের বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে কয়লা কারখানা চালু রয়েছে। প্রতিনিয়ত নির্গত কালো ধোঁয়ায় বাতাস ও পানি দূষিত হচ্ছে। এতে ধান-সবজি নষ্ট হয়ে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি এলাকায় শ্বাসকষ্ট, চোখ জ্বালা এবং চর্মরোগের প্রকোপ বাড়ছে।
‎
‎কৃষক আবদুল করিম বলেন, ফসল ঠিকমতো হচ্ছে না। কয়লার ধোঁয়ায় ধান-সবজি নষ্ট হয়ে যাচ্ছে। পরিবার চালানো কঠিন হয়ে গেছে।‎গৃহবধূ রাশেদা খাতুন জানান, দিনরাত ধোঁয়ার মধ্যে থাকতে হচ্ছে। বাচ্চারা কাশি ও শ্বাসকষ্টে ভুগছে।
‎
‎যুবক রফিকুল ইসলাম বলেন, এই কারখানা পুরো এলাকায় বিষ ছড়াচ্ছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় বিপদ হবে।‎এলাকাবাসীর অভিযোগ, বহুবার প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয়রা দাবি করেছেন, অবৈধ কয়লা কারখানাগুলো দ্রুত বন্ধ করতে হবে এবং স্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
‎
‎সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মোহাম্মদ আল কামাহ তমাল জানান, অবৈধ কয়লা কারখানার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার