ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ডিসেম্বরে সাফ নারী চ্যাম্পিয়নশিপে থাকছে বাংলাদেশ-ভারতের ক্লাবও


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ১১:২৬

ছেলেদের নয়, সবার আগে নারীদের ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে সাফ। প্রথমবারের মতো ৫-২০ ডিসেম্বর নেপালে হবে পাঁচ দেশের শীর্ষ ক্লাব নিয়ে এই চ্যাম্পিয়নশিপ। 
সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে যাওয়া ৫ ক্লাব হচ্ছে বাংলাদেশের নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি, ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসি, ভারতের ইস্টবেঙ্গল, নেপালের এপিএফ ফুটবল ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি ফুটবল ক্লাব। 
লিগ পদ্ধতিতে খেলে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এমন আয়োজনে বাংলাদেশ থেকে ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমা-আফঈদা খন্দকারদের নতুন এক টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হলো। 
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কার্টেল এমন আয়োজন নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, দক্ষিণ এশিয়ায় নারী জাতীয় দলের সাম্প্রতিক অগ্রগতি খুবই উৎসাহব্যঞ্জক। বাংলাদেশ এবং ভারত এশিয়ান কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে, অন্যদিকে অন্য দেশগুলো এএফসির বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ক্লাব চ্যাম্পিয়নশিপের মাধ্যমে আমাদের সদস্য দেশগুলোর জন্য আরও প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হবে। এবং এই অঞ্চলে নারী ফুটবলে আরও সাফল্য উদযাপন করার সুযোগ তৈরি হবে। আশা করি কাঠমান্ডুতে দুই সপ্তাহ সেই অগ্রগতির সত্যিকারের উদযাপন হবে। 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড