ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

‘সাকিব আন্ডাররেটেড, তবে জাদেজার চেয়ে এগিয়ে’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ দুপুর ৪:২৭

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের চূড়ান্ত ধাপে আছেন সাকিব আল হাসান। আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সামনেও কেবল ওয়ানডের দরজা খোলা। দুজনই তিন ফরম্যাটে দীর্ঘ সময় ধরে অলরাউন্ডারের ভূমিকায় ভালো পারফর্ম করে চলেছেন। তবে উভয়ের তুলনায় সাকিবকেই এগিয়ে রাখলেন আরেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

সম্প্রতি সাবেক এই ইংল্যান্ড তারকা ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামে এক পডকাস্ট অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেখানেই সাকিব-জাদেজার তুলনামূক বিশ্লেষণের প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। জবাবে মঈন বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। তবে আমার মতে সাকিব খুবই আন্ডাররেটেড (প্রাপ্য মর্যাদা পাননি)। ব্যাটিং-বোলিং দু’দিকেই তিনি জাদেজার চেয়ে এগিয়ে। আমি এক্ষেত্রে সাকিবকে বেছে নেব।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক ইংলিশ তারকা স্পিনার আদিল রশিদও। তিনি অবশ্য দুজনের তুলনামূলক আলোচনায় কাউকে এগিয়ে রাখেননি। ব্যাটিং-বোলিংয়ের আলাদা বিশ্লেষণে তিনি দুজনকে ভিন্ন ক্যাটাগরিতে রেখেছেন। আদিল রশিদের মতে, বোলিংয়ের দিক থেকে সাকিব ওপরে থাকবেন, তবে ব্যাটিংয়ে এগিয়ে রবীন্দ্র জাদেজা।

সাকিব-জাদেজাকে নিয়ে এই আলোচনা দুজনের আন্তর্জাতিক ক্রিকেটের নিরিখে। ধারাবাহিকভাবে অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে সাকিব দীর্ঘ সময় বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ডে পরিণত হন। আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ৭১ টেস্টে ৪৬০৯ রান ও ২৪৬ উইকেট, ২৪৭ ওয়ানডেতে ৭৫৭০ রান ও ৩১৭ উইকেট এবং ১২৯ টি-টোয়েন্টিতে ২৫৫১ রান এবং ১৪৯ উইকেট পেয়েছেন।

অন্যদিকে, জাদেজা লোয়ার অর্ডারে বিধ্বংসী ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিনে ভারতের জন্য অমূল্য। ২০০৯ সালে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে জাদেজা ৮৫ টেস্টে ৩৮৮৬ রান ও ৩৩০ উইকেট, ২০৪ ওয়ানডেতে ২৮০৬ রান ও ২৩১ উইকেট এবং ৭৪ টি-টোয়েন্টিতে ৫১৫ রান ও ৫৪ উইকেট শিকার করেন।

এমএসএম / এমএসএম

১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫

স্পিন বিষে নীল বাংলাদেশ

নারী ক্রিকেটে ৮ বিভাগে কোচ নিয়োগ চূড়ান্ত

ফিলিপসের সেঞ্চুরি, অবশেষে ভারতকে থামাতে পারল নিউজিল্যান্ড

ম্যারাডোনা স্টেডিয়ামের প্রত্যাবর্তনে আর্জেন্টিনা-জার্মানি লড়াই

এ কেমন ছেলেখেলা!

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের দলে শেবাগ-দ্রাবিড়পুত্র

টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস লিখলেন রশিদ

আলোকস্বল্পতায় বন্ধ খেলা, বাংলাদেশের লিড ১০৬

মাথায় আঘাত পেয়ে ছিটকে গেলেন মুমিনুল, কনকাশন সাব জাকের আলী

ক্যারিবীয়দের গুটিয়ে ২৭ রানের লিড বাংলাদেশের, নাঈমের দ্রুততম ‘ফিফটি’

মুমিনুলের ক্যাচ মিসের পর ব্রেকথ্রু দিলেন নাঈম

গাজার শিশুদের জন্য দেড়কোটি টাকা অনুদান তুললেন হামজারা