ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৯-২০২৫ রাত ৮:৩৫

এশিয়া কাপের গ্রুপপর্বের তিন ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারায় সুপার ফোরে উঠেছে টাইগাররা। আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সুপার ফোরের মিশন শুরু করছে লিটন দাসের দল। 

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। আজকের ম্যাচে দুই পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় খেলবেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।

অনেকটা ‘ভাগ্যের জোরে’ সুপার ফোরে ওঠার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ। জয় দিয়ে দ্বিতীয় রাউন্ড শুরুর লক্ষ্য লিটন দাসের দলের। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে লঙ্কানদের সর্ম্পকে ভালো ধারণা আছে টাইগারদের। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। কিন্তু এবারের আসরে গ্রুপ পর্বে এই শ্রীলঙ্কার কাছেই ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

আজকের ম্যাচের আগে কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পায় বাংলাদেশ। অন্যদিকে, ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে শ্রীলঙ্কাকে। পাশাপাশি টাইগারদের বিপক্ষে খেলতে আবুধাবি থেকে দুবাই যেতে হবে লঙ্কানদের।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড