চৌদ্দগ্রামে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রী নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে নুসরাত জাহান (১২) নামে এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছে।
নিহত নুসরাত উপজেলার শুভপুর ইউনিয়নের ফকিরহাট মধ্যমপাড়ার নেছার উদ্দিনের বড় মেয়ে। সে মুন্সীরহাট দারুন নাজাত মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নিহতের পরিবারের পক্ষ থেকে শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নুসরাত বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় সে। গোসল করতে গিয়ে দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় পরিবারের লোকজন নুসরাতকে খুঁজতে থাকে। পরে স্থানীয়দের সহযোগীতায় পুকুর থেকে নুসরাতের নিথর দেহ উদ্ধার করা হয়।
এ সময় তাকে স্থানীয়রা মুন্সীরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষনা করেন। এনিয়ে পুরো শুভপুর নুসরাতের মৃত্যুতে শোকের ছায়া নেয়ে এসেছে।
এমএসএম / এমএসএম
মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা