ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের তাসিন মোহাম্মাদ-এর স্বর্ণপদক জয়


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২১-৯-২০২৫ বিকাল ৫:২৯

রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (IOCE) বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তাসিন মোহাম্মাদ স্বর্ণপদক জয় করেছেন। রাশিয়ার সোচিতে ১৩-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে পাঁচজন তরুণ সদস্য অংশ নেন। এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ নিয়ে বাস্তব সমস্যার সমাধান করেন।
বিশ্বমঞ্চের এ প্রতিযোগিতায় বাংলাদেশের টিম লিডার ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন। অংশগ্রহণকারী মধ্যে রয়েছেন রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মোঃ নূর আহমেদ ও চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ আশিকুর রহমান।
বাংলাদেশের প্রতিনিধিরা এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সাথে বিষয়ভিত্তিক চিন্তা-উদ্দীপক গবেষণা বিষয়ে আলোচনায় অংশ নেন। প্রকল্প উৎসবে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সাথে তাদের উদ্ভাবনী প্রকল্পটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে উপস্থাপন করেন। পাশাপাশি সেখানে অন্যান্য দেশের প্রতিযোগীদের সাথে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় উপাস্থপনায় তারা নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দেন।

এমএসএম / এমএসএম

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’

চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা

হালান্ডের গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল