চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা
পটুয়াখালী জেলার দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় রাজনীতিবিদ সাইফুল আলম মৃধা বর্তমানে দলীয় গ্রুপিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সততা, নিষ্ঠা ও ত্যাগী রাজনীতির কারণে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠলেও সাম্প্রতিক সময়ে কিছু নব্য নেতার স্বার্থে ব্যাঘাত ঘটায় তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে বলে এলাকাবাসীর দাবি। বীর মুক্তিযোদ্ধা মরহুম হযরত আলী মৃধার সন্তান সাইফুল আলম মৃধা ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর উপজেলার দুমকি গ্রামে জন্মগ্রহণ করেন। সাত ভাই-বোনের এই পরিবারটি এলাকায় দীর্ঘদিন ধরেই বিএনপি পরিবার হিসেবে পরিচিত। ছাত্ররাজনীতির হাত ধরে রাজনৈতিক যাত্রা শুরু করেন তিনি। ১৯৯২ সালে দুমকি উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৭ সালে সভাপতি নির্বাচিত হন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বিএনপির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। পরে কাউন্সিলরদের ভোটে দুমকি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২০১৩ সালে তিনি জনপ্রিয়তার ভিত্তিতে দুমকি উপজেলার ৫ নং শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। গত ২৪-এর গণঅভ্যুত্থানের পর, বিশেষ করে ৫ আগস্টের পর থেকে তিনি উপজেলা জুড়ে বাজার-স্ট্যান্ডে ঘুরে জনগণকে আশ্বস্ত করেন— “কেউ যদি আপনাদের কাছে চাঁদা দাবি করে বা ব্যবসায় বাধা দেয়, তাহলে তাদের আটকে রেখে আমাদের খবর দেবেন।” এলাকাবাসীর মতে, সাধারণ মানুষকে এমন সাহস জোগানোই তার জীবনে ‘কাল হয়ে দাঁড়িয়েছে’। সাইফুল আলম মৃধা বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। উপজেলায় কোথাও যাতে চাঁদাবাজি না হয় সে ব্যাপারে সর্বদা তদারকি করি। কিন্তু বর্তমানে কিছু লোক তাদের স্বার্থসিদ্ধি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।” দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনো দুর্নীতির অভিযোগ না উঠলেও বারবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে কারাবরণ করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এলাকাবাসীর দাবি, সাইফুল আলম মৃধা একজন সৎ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা। তারা মনে করেন, তার বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি