ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তোরেসের জোড়া গোলে দাপুটে জয় বার্সার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৯-২০২৫ সকাল ৯:৪৬

লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। রোববার নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে গেতাফেকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। দলের হয়ে দুই গোল করেন ফেরান তোরেস, অন্যটি দানি ওলমোর।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা ১৫ মিনিটে লিড নেয়। দানি ওলমোর দুর্দান্ত ব্যাকহিল পাস থেকে বল জালে জড়ান ফেরান তোরেস। ৩৪ মিনিটে রাফিনহার অ্যাসিস্ট থেকে তোরেসের দ্বিতীয় গোলেই ব্যবধান দ্বিগুণ করে বার্সা।
৬২ মিনিটে গোল করেন ওলমো। বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের পাস থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। গোলের ঠিক আগে এক দর্শক ফিলিস্তিনি পতাকা হাতে মাঠে প্রবেশ করলেও খেলার গতি ব্যাহত হয়নি, নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে সরিয়ে নেন।
ক্যাম্প ন্যু সংস্কারকাজ শেষ না হওয়ায় এটি বার্সেলোনার টানা দ্বিতীয় ম্যাচ ছিল ক্লাবটির ট্রেনিং গ্রাউন্ডে। জয় শেষে শিরোপাধারীরা লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার রিয়াল এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছিল।

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড