ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

নাগরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্দিরে শতভাগ নিরাপত্তা নিশ্চিতকরণে আইপি ক্যামেরা বিতরণ


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২২-৯-২০২৫ দুপুর ১২:৩২

আসন্ন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৫ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রতিটি দুর্গা মন্দিরে শতভাগ নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইপি ক্যামেরা বিতরণ করা হয়েছে। মন্দিরের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় নাগরপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে এই ক্যামেরা বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আতিকুর রহমান (আতিক)। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তিনি ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি এবং শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম. এ ছালাম, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুর রহমান (হবি), সাধারণ সম্পাদক, বিএনপি নাগরপুর উপজেলা শাখা,জনাব মোঃ রফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বিএনপি নাগরপুর উপজেলা শাখা,জনাব মোঃ তোফায়েল আহম্মেদ (মোল্লা), চেয়ারম্যান সহবতপুর ইউনিয়ন ও সহ-সভাপতি বিএনপি নাগরপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু শিব শংকর সূত্রধর, আহবায়ক নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট।পরিচালনা করেন ঝুটন কুমার সাহা, সদস্য সচিব নাগরপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট ও সদস্য, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি।

আয়োজনে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, নাগরপুর উপজেলা শাখা।বক্তারা বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোনরূপ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিকভাবে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি মন্দিরে আইপি ক্যামেরা স্থাপন অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত।

অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

মনিরামপুরে ৭শ’ মিটার সড়ক জনদুর্ভোগ

দালাল চক্রের সদস্য নিয়ে ভূমি অধিগ্রহণের তদন্তে গেলেন সার্ভেয়ার মোসলেম

​সুন্দরবনে ট্রলারসহ বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ জব্দ

বরেন্দ্রের রুক্ষ লাল মাটিতে আঙ্গুর চাষে নতুন সম্ভাবনা, গোদাগাড়ীর কৃষকদের মুখে হাসি

শরণখোলায় অপ্রতিরোধ্য মাদক সিন্ডিকেট: আইনের ফাঁক গলে বারবার জামিনে মুক্ত শীর্ষ মাদককারবারীরা

রাজস্থলী তে আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে শিশু তাবাসসুম হত্যাকাণ্ডে দায়েরকৃত চাঞ্চল্যকর মামলায় আসামি আবু তাহের-কে মৃত্যুদণ্ড দিল আদালত

ফরিদপুর মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট

ক্যালকুলেটর দিয়ে গুনে গুনে ঘুষ আদায় করছেন দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

কর্মস্থলে অনুপস্থিত থেকে হাবিবউল্লাহ প্রেসক্লাব বাণিজ্য, তদন্তের দাবী

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্র নিহত, আহত ১

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদীর তীররক্ষা বাঁধ ড়েবে গেছে, আতঙ্কে স্থানীয়রা