কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে সাবেক স্বামীর আত্মহত্যা
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে ডিভোর্সকৃত স্ত্রীকে ছুরিকাঘাত করে রনি শেখ (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। পরে আহত অবস্থায় সাবেক স্ত্রী বৃষ্টি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে মহানগরীর কোনাবাড়ি বাইমাইল পুকুর পাড় ইন্তাজখানের বাসায় এ ঘটনা ঘটে। মৃত রনি শেখ ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাকোপা গ্রামের মৃত শেখ রহমতের ছেলে। আহত বৃষ্টি রাজবাড়ী জেলার কালোখালি থানার গরিয়ানা গ্রামের হাকিম মোল্লার মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রনি শেখের সঙ্গে বৃষ্টি আক্তারের গত তিন মাস আগে ডিভোর্স হয়। ডিভোর্সের পরেও রনি শেখ মাঝে মধ্যে তার বাসায় আসা-যাওয়া করতো। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কোনাবাড়ি বাইমাইল পুকুর পাড় ভাড়া বাসায় আসলে দুইজনের মধ্যে বনিবনা হলে রনি শেখ তার ডিভোর্সকৃত স্ত্রীকে তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও তার আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে রনি শেখ ওই ভাড়া বাসার ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল
নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক
গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ