বিমানবন্দরের কাওলা এলাবাসীর মাঝে উপহার সামগ্রী বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে থাকার লক্ষ্যে ঢাকা-১৮ আসনের আওতাধীন কাওলার এলাকাবাসীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাওলার বাজার এলাকায় মোহাম্মাদ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
রফিকুল রহমান ভূঁইয়ার (প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বিমানবন্দর থানা ছাত্রদল ও সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর ছাত্রদল) সভাপতিত্বে ও মুরিদুর রহমান আনামের (সহ-সভাপতি বিমানবন্দর থানা ছাত্রদল) সঞ্চালনায় উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক ও মোহাম্মাদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দিন।
“দু’একটি দল পিআর পদ্ধতি নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। আমরা তাদের অনুরোধ জানাই— বিশৃঙ্খলা নয়, আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটিকে গড়ে তুলি বলে বক্তব্য রাখেন প্রধান অতিথি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই দেশকে পুনর্গঠন করা সম্ভব। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এ ৩১ দফার প্রতিটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীর অধিকার এবং যুব সমাজের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান—
“প্রতিটি ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। এর মাধ্যমে দেশের মানুষ নতুন আশার আলো দেখতে পাবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন মোবারক (সাবেক সাংগঠনিক সম্পাদক দক্ষিণখান থানা যুবদল), শামীম আহমেদ (সাবেক সাংগঠনিক সম্পাদক বিমানবন্দর থানা যুবদল), মাসুম বিল্লাহ(সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা), জাকিয়া সুলতানা পান্না, শাহনাজ বিল্লাহ, রানা হোসেন রুবেল, এস,এম শিশির, শফিকুল ইসলাম সবুজ, ফিরোজ হোসেন শিপু, মোঃ ইদ্রিস, মোঃ ফজলুল হক, জিল্লুর রহমান সুজন। এছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা-১৮ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের