জাতিসংঘে পুরস্কৃত হওয়ায় প্রধানমন্ত্রীকে ডুয়েট উপাচার্যের অভিনন্দন
দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশকে সঠিক পথে অগ্রসরের জন্য ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ অনেকদূর এগিয়ে গেছে। তাঁর নিরন্তর পরিশ্রম, দূরদর্শী পরিকল্পনা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, পৃথিবীর সুরক্ষা এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণের সার্বজনীন আহ্বানে সাড়া দিয়ে ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন যা সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং উন্নয়নশীল দেশে উত্তরণসহ ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’ এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
এমএসএম / জামান
বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ
ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন
হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত
রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান
সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি ও সমাবেশ
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম
মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক
দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর
আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র্যালি ও সমাবেশ সভা
পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড