ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় পানিতে পড়ে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা


কুতুবদিয়া প্রতিনিধি photo কুতুবদিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২-৯-২০২৫ বিকাল ৫:৪৫

উপকূলীয় জনপদ কুতুবদিয়ায় শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ) সকালে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় কোস্ট ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী জিয়াউল করিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আ.স.ম শাহারিয়ার চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম সিকদার, কৈয়ারবিল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিগারুন নাহার, লেমশীখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নাজেম উদ্দিন নাজু এবং ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শমসের নেওয়াজ মুক্তা।

বক্তারা বলেন, কুতুবদিয়া নদী ও পুকুর পরিবেষ্টিত এলাকা হওয়ায় প্রায়ই শিশুদের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটছে। এমনিতেই দ্বীপের চারপাশে সাগর, তারওপর প্রতিটি বাড়ির পাশে অরক্ষিত পুকুর থাকায় ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।

কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়,দ্বীপের অরক্ষিত পুকুরগুলোতে বেড়া দেওয়া এবং বড় বড় কিছু পুকুর খনন করে নিরাপদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তারা অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, শিশুদের সাঁতার শেখানো এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এ ধরনের মৃত্যুহার কমানো সম্ভব বলে মত প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান বলেন, “পিতা-মাতার অবহেলাই শিশু মৃত্যুর অন্যতম কারণ। যে শিশুর জন্ম হয় অবহেলায়, তার প্রতি অভিভাবকের দরদও থাকে কম।” এ সময় তিনি জন্ম নিয়ন্ত্রণের প্রতি গুরুত্ব আরোপ করেন। তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে ইউএনও ক্যথোয়াইপ্রু মারমা এ বিষয়ে কার্যকর প্রকল্প গ্রহণের পরামর্শ দেন।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দফতর, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ