ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ব্যালন না জিতলেও অন্য যে পুরস্কার পেলেন ইয়ামাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ১০:২৩

ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান। যেখানে সবাইকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলে। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিনে ইয়ামাল। ব্যালন না পেলেও অন্য একটি পুরস্কার ঠিকই জিতেছেন তিনি।
অনূর্ধ্ব-২১ বছরের ফুটবলারদের মাঝে বর্ষসেরার পুরস্কার ‘কোপা ট্রফি’ জিতেছেন ইয়ামাল। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি। স্পেন ও বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ডকে ট্রফি তুলে দেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার রাফায়েল ভারানে। মাত্র ১৮ বছর বয়সেই দুইবার কোপা ট্রফি জেতার অনন্য কীর্তি গড়লেন এই উইঙ্গার।
গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সই ইয়ামালকে এই স্বীকৃতি এনে দিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ১৮ গোলের পাশাপাশি সতীর্থদের ২৫টি গোল করিয়েছেন তিনি। ২০১৮ সালে পুরস্কারটি চালু হওয়ার পর প্রথমবার জেতেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর বার্সেলোনার জার্সিতে পেদ্রি ও গাভি এই সম্মান পেয়েছিলেন। তবে দুইবার জেতার কীর্তি গড়লেন কেবল ইয়ামালই।
নারী বিভাগে এবার বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার আরেক ফরোয়ার্ড ভিকি লোপেস। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডও গত মৌসুমে ক্লাব ফুটবলে আলো ছড়িয়েছেন। নারী ফুটবলে ব্যালন ডি’অর জিতেছেন বার্সেলোনার আরেক ফুটবলার আইতানা বোনমাতি।

 

Aminur / Aminur

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড