ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে পুলিশে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:২৬

ঢাকার ধামরাইয়ে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের নামে প্রতারণার অভিযোগে মোঃ উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) নামে এক প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার উজ্জল মিয়া ধামরাই পৌরসভার ছোট চন্দ্রাইল এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল মিয়া স্বীকার করেছেন যে তিনি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরির প্রলোভন দেখিয়ে অভিভাবকদের কাছ থেকে জনপ্রতি ৮ লাখ টাকার বিনিময়ে টাকা হাতিয়ে নিতেন। অনেকের চাকরি হলেও  অনেকের হতো না। তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন তিনি।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন বলেন,গ্রেপ্তারকৃত উজ্জলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সত্যতা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার