ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে অভিযান, অর্থদণ্ড ও নির্দেশনা


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৩-৯-২০২৫ দুপুর ৩:৪৭

টাঙ্গাইল নাগরপুরে লাইসেন্সবিহীন করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২৫) উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে জানা যায়, এ বছরের শুরুতে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান করাতকল মালিকদের নিয়ে এক সভায় সুনির্দিষ্টভাবে নির্দেশ দেন, যেন প্রত্যেকে তাদের করাতকলের লাইসেন্স গ্রহণ করেন। তিনি উল্লেখ করেছিলেন, অধিকাংশ করাতকল লাইসেন্সবিহীন এবং অনেকগুলো স্কুল ও জনবসতির নিকটে অবস্থিত, যা করাতকল বিধিমালার পরিপন্থী। কিন্তু প্রায় আট মাস অতিবাহিত হলেও খুব কমসংখ্যক মালিক লাইসেন্স গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন।

এরপর বনবিভাগের কঠোর অবস্থানের প্রেক্ষিতে সোমবার থেকে অভিযান শুরু হয়। প্রথম দিনের অভিযানে উপজেলার চারটি করাতকলে অভিযান চালিয়ে মোট (২০,০০০ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মালিকদের দ্রুত লাইসেন্স প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এবং সেনাবাহিনীর ক্যাপ্টেন মেহেদী হাসান।

এসময় জানানো হয়, যেসব করাতকল শিক্ষাপ্রতিষ্ঠান বা জনবসতির ২০০ মিটারের মধ্যে রয়েছে, সেগুলো সরিয়ে নিতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট করাতকল বন্ধ করে দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল