দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
দুমকি উপজেলা মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ৩ দিন ব্যাপী ৫২ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম সফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ জামাল হোসেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন খান, সদস্য মোঃ আসলাম হাওলাদার, মোঃ বশিরুল আলম, মোঃ সাইফুল ইসলাম পাভেল প্রমুখ।
এসময় উপজেলার ৪৬টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়া শিক্ষক এবং প্রতিযোগী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বালক বড় ও মধ্যম, বালিকা বড় ও মধ্যম প্রতিযোগিদের মধ্যে ১৮ টি ইভেন্টে উপজেলা পরিষদের দুটি পুকুরে সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে বিকেল ৩টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য বুধ ও বৃহস্পতিবার দলীয় খেলা ফুটবল বালক, বালিকা এবং দাবা বালক বালিকাদের উপজেলা পরিষদ মাঠ ও সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি