শ্রীলঙ্কা ম্যাচে যে কারণে বাদ পড়েছিলেন সোহান
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছিল বাংলাদেশ। যা তাদের ফাইনাল খেলার স্বপ্ন পুনরায় উজ্জ্বীবিত করেছে। তবে আগের ম্যাচ জিতলেও এখনও কাটাছেঁড়া হচ্ছে কিছু বিষয়ে। যার অন্যতম লঙ্কানদের বিপক্ষে একাদশে নুরুল হাসান সোহানের বাদ পড়া। দলীয় কম্বিনেশন ঠিক রাখতেই তাকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।
আগামীকাল (বুধবার) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। তার আগে টাইগার কোচ সিমন্স সংবাদ সম্মেলনে সোহানের বাদ পড়ার বিষয়ে বলেন, ‘সবারই সময় আসে। রিশাদ ভালো বল করেও একাদশের বাইরে চলে গেছে। আমরা সম্ভাব্য সেরা একাদশ নিয়ে মাঠে নামার চেষ্টা করছি। আগের ম্যাচ ভালো করেও আপনি বাদ পড়তে পারেন কম্বিনেশনের কারণে।’
সাধারণত একজন ক্রিকেটারের ফর্ম বিবেচনা করে পরবর্তী ম্যাচের একাদশে তাকে রাখার বিষয় বিবেচনা করা হয়। এক্ষেত্রে প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা অনুসারেও সাজানো হয় দলীয় কম্বিনেশন। যা ফর্মে থাকা ক্রিকেটারকেও বাদ পড়তে বাধ্য করে। বিষয়টা তাদের জন্য কঠিন ও দুর্ভাগ্য উল্লেখ করে সিমন্স বলেন, ‘হ্যাঁ (আনলাকি বলা যায়)। ব্যাপারটা কঠিন, তবে একাদশ যেন সঠিকভাবে বেছে নেওয়া হয় সেই চেষ্টা করছি। এতে হয়তো একাদশে সুযোগ পাওয়া অনেকের জন্য কঠিন হচ্ছে।’
এভাবে একাদশ সাজালে ঝুঁকি হয় না বলেও মনে করেন সিমন্স। পরিস্থিতি বুঝে দলে পরিবর্তন আনার মাধ্যমে সফল হওয়ার কথাই বললেন তিনি, ‘আমি ঝুঁকির কিছু দেখছি না। আমি (বাংলাদেশের দায়িত্বে) আসার পর থেকে আমরা সেরা একাদশ বেছে নেওয়ার চেষ্টাটাই করছি। এখন পর্যন্ত সুফল পাচ্ছি।’
ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ার কারণেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে সুফল পাচ্ছে বলেও দাবি এই ক্যারিবীয় কোচের, ‘বেশ ভালো যাত্রা। ক্যাপ্টেন যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে তাতে আমারও বড় ভূমিকা ছিল। কোচরাও কৃতিত্ব পাবে। আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে। এটা টি-টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি, সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে।'
এমএসএম / এমএসএম
অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল
৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা
ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো
জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল
আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ
বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক
গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা
মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার
বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি