খুলনায় নগ্ন ছবি তৈরির অভিযোগে পিবিআইয়ের অভিযানে আটক যুবক
নগ্ন ছবি ও ভিডিও তৈরী করে চাঁদা দাবী করার অভিযোগে একজনকে আটক করেছে খুলনা পিবিআই।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটায় তৌহিদ ওমর তপুকে আটক করা হয়।
খুলনা পিবিআই সূত্রে জানা যায়, ভুক্তভোগির বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালী গ্রামে।
একই এলাকার বাসিন্দা মোঃ তৌহিদ ওমর তপু। ভুক্তভোগির সাথে ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব সৃষ্টি হয় তপুর। ভুক্তভোগির অন্যত্র বিবাহ হওয়ার পর হতে মোঃ তৌহিদ ওমর তপু তাকে বিভিন্ন সময় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে। ভুক্তভোগি রাজী না হওয়ায় মোঃ তৌহিদ ওমর তপু অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় নিজের পরিচয় গোপন রেখে ছদ্ম নামে বিভিন্ন ফেক আইডির মাধ্যমে ভুক্তভোগির ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরী করে ফেসবুক/সোশ্যাল প্লাটফর্মে আপলোড করে। এরপর বিভিন্ন পর্ণো সাইটে ছড়িয়ে দেয়। একপর্যায়ে মোঃ তৌহিদ ওমর তপু এডিটকৃত নগ্ন ছবি ও ভিডিও মুছে ফেলার বিনিময়ে বিভিন্ন মাধ্যমে ভিকটিমের পরিবারের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবী করে। এ সংক্রান্তে ভুক্তভোগির মা খুলনা পিবিআইতে একটি অভিযোগ করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর তপুকে গ্রেফতার করা হয়।
খুলনা পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, আটক তৌহিদ ওমর তপুর বিরুদ্ধে ধারা-২০১২ সালের পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। যার সদর থানার মামলা নং-৩০। আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন
ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা
বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান
রায়গঞ্জে র্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা