ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

রূপগঞ্জে বাবা-ছেলের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসী


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ১:৮

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে আতঙ্কের নাম হয়ে উঠেছে  বাবা-ছেলে।   সাইফুল ইসলাম সমর (৪০), ওরফে টুকাই সমর ও তার ছেলে শাওন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন, ব্যবসা এবং চুরির সাথে জড়িত থেকে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম সমর প্রতিদিন ইয়াবা ট্যাবলেট না খেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অস্বাভাবিক আচরণ করেন। নেশার টাকার যোগান দিতে তিনি নিয়মিত চুরির সাথে জড়িয়ে পড়েন। অনেক সময় প্রতিবেশীর বাড়ি, দোকানপাট কিংবা রাস্তায় ফেলে রাখা জিনিসপত্র হাওয়া হয়ে যায় তার কারণে। স্থানীয়দের মতে, নেশার জন্য তিনি জীবনে কখনো স্থায়ীভাবে কোনো কাজ করেননি।  ৫ আগস্ট সরকার পতনের পর সুযোগ নিতে সমর নিজেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন কৃষক দলের নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তার এই নতুন পরিচয় মূলত অপরাধ ঢাকার একটি কৌশল হিসেবে ব্যবহার হচ্ছে বলে ধারণা করছেন অনেকে। তবে রাজনৈতিক পরিচয় থাকলেও গ্রামের মানুষ তাকে চোর ও মাদক টুকাই সমর নামেই চেনে।

বাবার পথে হাঁটছে ছেলে শাওন মিয়া  কিশোর বয়স থেকেই সে মাদকের সাথে জড়িয়ে পড়ে। দিন দিন তার নেশা বেড়ে যাওয়ার পাশাপাশি সে এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিতি পেয়েছে। রাতের বেলা ঘর ভেঙে জিনিসপত্র চুরি, দোকানের তালা কেটে টাকা-পয়সা নিয়ে যাওয়া এবং গ্রামবাসীর বিভিন্ন সামগ্রী চুরি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এলাকাবাসী জানিয়েছেন, বাবা-ছেলের কারণে গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অশান্তিতে আছেন। রাস্তা দিয়ে চলাচলের সময় ভয়ে অনেকেই সঙ্গে বাড়তি লোক নিয়ে বের হন। অনেক সময় রাতের বেলা অচেনা শব্দ শুনলে মানুষের মনে প্রথমেই আসে—এটা হয়তো সমর বা তার ছেলে শাওনের কাজ।একজন স্থানীয় যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি। কে কখন কী হারাবে, সেটা বলা মুশকিল। এই বাবা-ছেলের কারণে গোটা গ্রামটাই যেন নিরাপত্তাহীনতায় ভুগছে।

গ্রামের প্রবীণরা বলেন, আগে গ্রামে রাতের বেলা শান্তিতে ঘুমানো যেত। এখন অন্ধকার নামলেই মানুষ দুশ্চিন্তায় ভোগে। বাবা-ছেলের দৌরাত্ম্যের কারণে গ্রামে ছোটখাটো ঝগড়াঝাঁটি, ভয়ভীতি ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে। শিশু-কিশোররা তাদের ভয়ে বাড়ির বাইরে খেলতে যায় না।

এলাকাবাসীর অভিমত, সমর ও শাওনকে থামানো না গেলে গোয়ালপাড়ার ভবিষ্যৎ আরও অন্ধকার হয়ে উঠবে। গ্রামের মানুষ প্রশাসনের কাছে সরাসরি না গেলেও নিজেদের মধ্যে একটাই দাবি—এই মাদকাসক্ত বাবা-ছেলের হাত থেকে গ্রামকে রক্ষা করতে হবে।
এ বিষয়ে অভিযুক্ত সমরের সঙ্গে যোগাযোগ করা হলে তার  ব্যবহারিত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

এমএসএম / এমএসএম

মজুরি বোর্ড গঠন ও শ্রমিকরা কাজে ফেরায় ধন্যবাদ জানিয়ে যুবদলের পথসভা

কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু

বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান

ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে

বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

কোনাবাড়ীতে মাদকবিরোধী র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা

ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে