ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঢাকা জেলা পুলিশের সেরা তদন্তকারী এসআই কাওছার


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৩:২১

ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে আগস্ট (২০২৫) মাসে পুরষ্কৃত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) এস এম কাওছার সুলতান।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভায় দক্ষতার জন্য তাকে সম্মাননা তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার-এসপি মো. আনিসুজ্জামান।
এসময় ঢাকা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগস্ট (২০২৫) মাসে ক্লুলেস মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি এ পুরষ্কার পান। এসআই এসএম কাওছার সুলতান ২০০২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এরপর তিনি ঢাকা জেলা ডিবি, টাঙ্গাইল ডিবি, মিরপুর মডেল থানা, পল্লবী থানা, বনানী থানা ও রোহিঙ্গা ক্যাম্প উখিয়া কক্সবাজারে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন। বর্তমানে ঢাকা জেলা পুলিশের ধামরাই থানায় কৃতিত্বের সাথে কর্মরত রয়েছেন। এসআই এস এম কাওছার সুলতান বলেন, এই অর্জন আমার একা নয়, এই অর্জন সকলের। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো কাজ করে দেশের মানুষের সেবা করতে চাই৷ সিনিয়র স্যারদের সহযোগিতায় ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করে এগিয়ে যেতে চাই৷

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার