চাঁদপুরে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লাখো লিফলেট বিতরণ
চাঁদপুর-২ আসনের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে একদিনে প্রায় ১ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী দুই উপজেলায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩৫টি দল পৃথকভাবে শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের হাতে এসব লিফলেট তুলেদেন।
দুপুরে উপজেলার কালিপুর বাজার ও পাশবর্তী শিক্ষা প্রতিষ্ঠান লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব তুলে ধরেন এই আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি এম এ শুক্কুর পাটোয়ারী।
বিএনপির এই নেতা গণসংযোগকালে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা আজ জাতীয় প্রয়োজন। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশকে সঠিক পথে পরিচালনার জন্য বিএনপি’র ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এজন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে। তিনি প্রতিশ্রুতি দেন-বিএনপি জনগণের পাশে থেকে তাদের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখবে।
তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বৃহত্তর মতলবের ছাত্রদল, যুবদল ও বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণআন্দোলনে নেতাকর্মীদের সঙ্গে রাজপথে থেকেছি, জেল-জুলুম সহ্য করেছি এবং রক্ত দিয়েছি। জনগণের স্বার্থে কাজ করা আমার অঙ্গীকার। একই সঙ্গে তিনি মতলবকে একটি স্বপ্নীল ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এই নেতা বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাই। মতলবের মানুষের স্বপ্ন পূরণই হবে আমার জীবনের সর্বোচ্চ অর্জন।
মতলবে রাজনৈতিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক অঙ্গনে ঐতিহ্যমণ্ডিত একটি জনপদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি এখানে শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ জনপদে বিএনপির কর্মসূচি নতুন গতিময়তা পেয়েছে বলে দাবী করেন এই নেতা।
মতলব উত্তর থানা স্বেচ্ছাসেবক দল সভাপতি শাহজালাল প্রধান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সফিকুল ইসলাম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়াজী, উপজেলা বিএনপির সদস্য কামরুল ঢালী, স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ রানা, ষাটনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সরকার নেওয়াজ শরীফ, উপাদি উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শামীম মিয়াজী, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি দিদার ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে জোরপূর্বক ঘরদখলে বাধা দেয়াতে ঘরের মালিককে কুপিয়ে রক্তাক্ত
বাউফলে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেফতার
টুঙ্গিপাড়ায় জনসেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ৮ প্রশাসনিক কর্মকর্তা পেলেন সম্মাননা স্মারক
বোয়ালমারীতে ইজিবাইক মেরামত কারখানায় অভিযান, চোরাই গাড়ী সহ আটক ৬
কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে সন্ত্রাসী শরিফ কাইগি গ্রেফতার
রেললাইন প্রকল্পে ক্ষতিগ্রস্ত; এলাকাবাসীর অর্থায়নে দুই কিলোমিটার রাস্তা সংস্কার
ক্ষেতলালে ২৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
গোপন সূত্রের অভিযানে প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ইয়াবা, ২৯৭০ পিসসহ গ্রেফতার কারবারি
সারিয়াকান্দিতে লুডু খেলাকে কেন্দ্র করে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা
শ্যামনগরে এমপি গাজী নজরুল ইসলামের হাতে ঝাড়ু, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
শিবচরের নবনির্বাচিত সংসদ সদস্যের সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত