ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুর আওয়ামীলীগ নেতা তুহিন জামায়াতে যোগদান


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৪-৯-২০২৫ দুপুর ৩:৪৯

যশোরের কেশবপুরে আওয়ামীলীগ নেতা তুহিন এর  জামায়াতে যোগদান। উপজেলার রেজাকাটী গ্রামের নুর ইসলাম সরদার এর ছেলে আর আঃলীগ করবে না প্রতিজ্ঞা করে তুহিন সরদার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

মঙ্গলবার রাতে স্থানীয় একটি সভায় তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১১ নং হাসানপুর ইউনিয়নের আমির মাওলানা ইলিয়াছুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

তুহিন রেজা বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ন্যায়-নীতি ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতের কর্মসূচি আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি আঃ লীগ এর রাজনীতি থেকে সরে এসে জামায়াতের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”

মাওলানা ইলিয়াছুর রহমান তুহিন রেজাকে স্বাগত জানিয়ে বলেন, “তুহিন রেজার যোগদান জামায়াতের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।”
উল্লেখ্য যে, তুহিন স্বৈরাচার আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিল, আওয়ামী লীগের আমলে তার নেতৃত্বে স্থানীয় বগার মোড়ে বিএনপি'র একটি প্রোগ্রামের চেয়ার ভাঙচুরের অভিযোগ আছে বলে জানাগেছে।
আওয়ামী লীগ থেকে জামায়াত ইসলামের যোগদান কে কেন্দ্র করে, স্থানীয় জামায়াত ইসলামী নেতারা বিএনপি থেকে জামাতে ইসলামীতে যোগদান করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট করে। যার ফলে ব্যাপক সমালোচনার মুখে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সে পোস্ট সরাতে বাধ্য হয় ।

এমএসএম / এমএসএম

বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা

নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল