ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ হ্যাক, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২৫ বিকাল ৫:৩৮

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাক হয়েছে। এরইমধ্যে তার নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা বিকাশ করার অনুরোধ গেছে। সে কারণে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাকড হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কোনো প্রকার লেনদেন কিংবা যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

এনবিআর সূত্রে জানা যায়, এরইমধ্যে ৩৫ হাজার টাকা ও ২৬ হাজার টাকা বিকাশ করার অনুরোধ করে মেসেজ পাঠানোর প্রমাণ মিলেছে। হ্যাকার এনবিআর চেয়ারম্যান সেজে ওই টাকা বিকাশ চেয়ে, কালকের মধ্যে ফেরত দেবেন এমন মেসেজ করেছেন। এনবিআর চেয়ারম্যানের নিজস্ব ফেসবুক আইডি থেকেও স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায় ছিনতাইকারীকে মারধর

নিপীড়ন-নির্যাতনেও মাথা তুলে দাঁড়িয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে

সরকার ব্যাংকে কোনো রাজনৈতিক ব্যক্তিকে পরিচালক হিসেবে নিয়োগ দিচ্ছে না

গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি চায় বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন

ক্যান্টনমেন্ট থানার নতুন ওসিসহ তিন পরিদর্শককে বদলি

রাস্তার পাশে পলিথিনে নবজাতক, ৯৯৯-এ ফোনে উদ্ধার

বৈশ্বিক অর্থনীতিতে ব্লু ইকোনমির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান

জানুয়ারিতে স্থানীয় ভোটের পরিকল্পনা ইসির

বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গার্মেন্টসকর্মী নিহত

টানেল সড়কের অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ