পিএসজির বিপক্ষে ম্যাচের আগে সুখবর পেল বার্সেলোনা
দলের অন্যতম ভরসা ফারমিন লোপেজকে হারানো বার্সেলোনার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। এদিকে এক সপ্তাহ পরই চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ খেলতে নামবে কাতালান ক্লাবটি। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটি সুখবর পেয়েছে বার্সা। পিএসজি ম্যাচের আট দিন বাকি থাকতে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন ডিফেন্ডার আলেসান্দ্রো বালদে।
সেপ্টেম্বর মাসের শুরুতে আন্তর্জাতিক বিরতির সময় অনুশীলনে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বালদে। ফলে লা লিগায় ভালেন্সিয়া ও গেতাফে এবং এর মাঝে চ্যাম্পিয়ন্স লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলতে পারেননি ২১ বছর বয়সী এই লেফট-ব্যাক। তবে চোট কাটিয়ে মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনে ফেরেন এই স্প্যানিয়ার্ড।
লা লিগায় আগামী বৃহস্পতিবার রিয়াল ওবেইদো ও রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অবশ্য বালদের খেলার সম্ভাবনা তেমন একটা নেই। আগামী ১ অক্টোবর মাঠে ফিরতে পারেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেদিন ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা।
গত সপ্তাহে নিউক্যাসলের বিপক্ষে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া আরেক ডিফেন্ডার পাউ কুবার্সিও দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। গেতাফের বিপক্ষে স্কোয়াডে রাখা হলেও ৩-০ গোলে জেতা ম্যাচটিতে তাকে খেলাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। গত রোববারের ওই ম্যাচে বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন মিডফিল্ডার লোপেজ।
এদিকে চোটের কারণে আগে থেকেই বাইরে আছেন আরেক মিডফিল্ডার গাভি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। ফরোয়ার্ড লামিনে ইয়ামালও ইনজুরিতে দলের সবশেষ তিন ম্যাচে খেলতে পারেননি। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
Aminur / Aminur
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ