ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অ্যাসেনসিওর হ্যাটট্রিক, মায়োর্কার জালে রিয়ালের দেড় হালি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২১ দুপুর ১২:৩৪

বুধবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জিতেছে শিরোপাপ্রত্যাশী ক্লাব রিয়াল মাদ্রিদ। দলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। জোড়া গোলের মাধ্যমে রিয়ালের জার্সিতে দুইশ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। অন্য গোলটি এসেছে ইস্কোর পা থেকে। মায়োর্কার হয়ে একমাত্র গোলটি করেছেন লি ক্যাং ইন।

নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে মাত্র ৩ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় রিয়াল। প্রতিপক্ষের ভুল থেকে পাওয়া সুযোগ কাজে লাগান বেনজেমা। পরে ২৪ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন অ্যাসেনসিও। তবে পরের মিনিটেই এক গোল শোধ করে দেয় মায়োর্কা। এতে অবশ্য চিন্তার কিছুই হয়নি রিয়ালের জন্য। কেননা ২৯ মিনিটের সময় ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করে স্বস্তি ফেরান অ্যাসেনসিও।

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৫ মিনিটের সময় বেনজেমার কাছ থেকে বল পেয়ে জালে পাঠান অ্যাসেনসিও, পূরণ হয় তার হ্যাটট্রিক। এরপর ৭৮ মিনিটে বেনজেমা করেন দ্বিতীয় গোল আর ৮৪ মিনিটে মায়োর্কার জালে দেড় হালি পূর্ণ করেন ইস্কো।

এ বড় জয়ের পর ছয় ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে মায়োর্কা।

জামান / জামান

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি