তাড়াশে জাকের পার্টির ছায়াতলে সবাইকে আসতে হবে
সিরাজগঞ্জের তাড়াশে জাকের পার্টির ২য় জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে তালম ইউনিয়নের গোনতা বাজারে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা জাকের পার্টির আয়োজনে এ জনসভা ও র্যালিতে সভাপতিত্ব করেন তালম ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আব্দুল হান্নান।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সহ সভাপতি মোঃ আব্দুল গনি মোল্লা, কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার আলা উদ্দিন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ইদ্রিস আলী প্রামানিক, ছাত্রফ্রন্ট সিরাজগঞ্জ সাংগঠনিক বিভাগ সভাপতি আব্দুল রুবেল সরকার, যুক্তফ্রন্ট সিরাজগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনা, তাড়াশ উপজেলা জাকের পার্টির সহ- সভাপতি মো. মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা,সাংগঠনিক আব্দুল হান্নান সহ জাকের পার্টির মূলদল,সকল সহযোগী সংগঠনের ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগণ।
এ অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাকের পার্টির ছায়াতলে সবাইকে আসতে হবে।
কেন না জাকের পার্টি জনগনের শান্তির জায়গা আস্থার জায়গা। মানুষকেবু ঝাতে হবে জাকের পার্টি কি? জাকের পার্টিতে কেন আসবেন? এর আদর্শ নীতি কি? এ সব বিষয়ে নেতাকর্মীদের মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝানোর জন্য অনুরোধ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্ট মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে দেশে শান্তি ও দূর্নীতি মুক্ত দেশ গঠনের সুযোগ দিন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন এবং তাবারক বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী