ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জেএসএস এর নবনির্বাচিত যুগ্ম মহাসচিব শোয়েব রহমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৯-২০২৫ রাত ১২:১৯

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নবনির্বাচিত যুগ্ম মহাসচিব জনাব শোয়েব রহমানকে বৃহস্পতিবার (২৫/০৯/২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার বনানী ক্লাবে একটি সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। জনাব শোয়েব রহমান একজন সিনিয়র সাংবাদিক, যিনি সমাজকে পরিবর্তনের লক্ষ্যে সবসময় বিশেষ ভূমিকা রাখেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক এবং আইউবিয়ান ক্লাব লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি, এলিট ক্লাব লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক, বনানী উত্তর ক্লাব ও আর্মি গলফ ক্লাবের সদস্য এবং শেফিয়ার লিভিং রিয়েলিটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। নবনির্বাচিত এই যুগ্ম মহাসচিব সাহেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম, মহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু ও সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী। উক্ত বরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, যুগ্ম মহাসচিব লায়ন শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মুফতি আজিমুদ্দিন আহমেদ, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমারত হোসেন ইমন এবং ঢাকা মহানগর জাতীয় সাংবাদিক সংস্থার আহ্বায়ক রাকিব উদ্দিন রানা সহ ঢাকা মহানগর উত্তর ডিভিশনের নেতৃবৃন্দ। পরে দুপুরের খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বরণ অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম