ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নাচোলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৪১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌর জামাতের উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও  পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

আজ শুক্রবার সকাল ১০টায় জেলা পরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বর এসে উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের (নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহ্ইয়া খালেদ, মাওলানা মোবারক হোসেন, পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড.মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর ছাত্র- জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৮০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। 

একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেই। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেনা। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন রায় পিআরের পক্ষে আছে, নাকি বিপক্ষে আছে, যাচাই করুন।

তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে নাচোল উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকবাংলো চত্বরের সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান

জনগণ পিআর যদি মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরা মেনে নেবো না। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই, তাই তারা পিআর ঠেকাতে চায়।

এমএসএম / এমএসএম

দুর্নীতির কারিগর আজিজের ফেনী বদলির খবরে জনমনে ক্ষোভ

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ