ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎পুজোর মৌসুমী পদ্মফুলের চাহিদা বেড়েছে গ্রামে


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬-৯-২০২৫ দুপুর ২:৫৮

পুজোর মরশুমে দেশের গ্রামীণ অঞ্চলে পদ্মফুলের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। গাইবান্ধার সাঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের হাওর-বাঁওড় ও বিলগুলোতে জমি মালিকরা এখন পদ্মফুল উৎপাদনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্থানীয়দের মতে, পুজার জন্য প্রতিটি পদ্মফুলের দাম এখন ২০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে উঠছে।
‎
‎সরোজমিনে দেখা যায়,বর্ষার পানি ভরাট হতেই দেশের বিভিন্ন জলাশয়ে ফুটতে শুরু করে পদ্মফুল। গোলাপি ও সাদা রঙের পদ্মফুল পানির উপর ভেসে যেন প্রকৃতিকে নতুন রূপে সাজিয়ে তোলে। ভোরের আলোয় কুয়াশা ফেটে পদ্মফুল মাথা তুলে পানি-সাঁতারে সেজে ওঠার দৃশ্য পর্যটক ও প্রকৃতি প্রেমীদের মন মোহিত করছে।
‎
‎স্থানীয়রা জানাচ্ছেন, বর্ষা থেকে শরৎ পর্যন্ত পদ্মফুল ফোটে। বিস্তীর্ণ হাওরের পানির উপর গোলাপি-সাদা পদ্মের সারি যেন এক সুন্দর শোভাযাত্রা। অনেকেই এই মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরায় ধারণ করে স্মৃতির অ্যালবামে সংরক্ষণ করছেন।
‎
‎পদ্মফুল কেবল সৌন্দর্যের প্রতীক নয়, বরং এর রয়েছে ধর্মীয়, সাংস্কৃতিক ও ভেষজ গুরুত্ব। হিন্দু ও বৌদ্ধ ধর্মে পদ্মকে পবিত্রতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। এছাড়া পদ্মের পাতা, শিকড় ও ডাঁটা যুগ যুগ ধরে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে।
‎
‎গ্রামীণ সংস্কৃতিতেও পদ্মফুলের গুরুত্ব অপরিসীম। সাহিত্যে, কবিতায় ও লোকগানে বারবার এর উল্লেখ পাওয়া যায়। প্রকৃতিপ্রেমীরা মনে করেন, পদ্মফুল শুধু সৌন্দর্যই বাড়ায় না, জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
‎
‎এই মনোমুগ্ধকর দৃশ্যের কারণে স্থানীয়ভাবে ছোটখাটো ভ্রমণ ও নৌভ্রমণের আয়োজনও শুরু হয়েছে। ফলে পদ্মফুল একদিকে প্রকৃতির সৌন্দর্য ছড়াচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
‎
‎কবি ও সাংবাদিক গোপাল মোহন্ত জানিয়েছেন, পুজার জন্য পদ্মফুলের চাহিদা বেড়েছে। আগে পদ্মফুল বিলে ফুটলেও বিক্রি হতো না, এখন পুজা উপলক্ষে প্রতি ফুলের দাম ২০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত।
‎
‎সাঘাটা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চন্দ্র মোদক জানান,এবার বর্ষা বেশি হওয়ায় উপজেলার ১০টি বিলেই বিভিন্ন প্রজাতির পদ্মফুল দেখা গেছে। পুজার কারণে এর বাজারমূল্যও বেড়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার