অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিশেষ উদ্যোগ
মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের নিজস্ব উদ্যোগে অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। শত শত মানুষ এতে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং ফ্রি ঔষধ সংগ্রহ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আনসারুল হক, ইলিয়াস হোসেন আলমগীর সাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহাম্মদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মদ, সাবেক পিপি অ্যাডভোকেট আবু সালে মোহাম্মদ নাসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, যুগ্ম আহ্বায়ক ফিরোজুর রহমান ফিরোজ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ও সাধারণ সম্পাদক সানি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সব সময় অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃখ-দুর্দশার সময় বিএনপি মাঠে থাকে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির জেলা কমিটির যাত্রা শুরু
বিকল্প পথে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
ঘিওর হাট বাজারে ফুটপাত ও রাস্তা দখল করে দোকানপাট জনগনের দুর্ভোগ চরমে
বাগেরহাটে চাঞ্চল্যকর দস্যুতা মামলার মূলহোতাসহ ৪ ডাকাত গ্রেফতার
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন
কোনাবাড়ীতে মাদকবিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে
রায়গঞ্জে দৃষ্টিহীন মা, প্রতিবন্ধী মেয়েসহ তিন সন্তান নিয়ে বিপাকে বিধবা আয়েশা
ধুনটে এমপি সিরাজের গাড়িবহরে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু
ঠাকুরগাঁওকে মাদক ও ক্যাসিনোমুক্ত করতে বিশেষ উদ্যোগ: ত্রাণমন্ত্রী দুলু
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
এইচএসসি: এক মাসের মধ্যে-ই পুন: পরীক্ষা, সাধুবাদ সব মহলে